1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ত্রয়োদশ নির্বাচনে মাদারীপুরে ১ ও ২ আসনে বিএনপির প্রার্থী ঘোষনা - Madaripur Protidin
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

ত্রয়োদশ নির্বাচনে মাদারীপুরে ১ ও ২ আসনে বিএনপির প্রার্থী ঘোষনা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৬.৪০ পিএম
  • ৩৮৩ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি।
বিএনপি থেকে মাদারীপুর-১ নাদিরা আক্তার ও ২ আসন জাহান্দার আলী খান মনোনয়ন পেলেন ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মাদারীপুর-১ আসন :
মাদারীপুর-১ আসনটি হচ্ছে শিবচর উপজেলা। শিবচর উপজেলার ১৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত পদ্মা-আড়িয়াল খাঁ বিধৌত এক জনপদ।

এই আসনে এর আগে শিবচরে বিএনপি থেকে কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেয়া হয়। মনোনয়ন দেয়ার পরের দিন বিকেলেই প্রার্থীতা স্থগিত করে বিএনপির হাইকমান্ড। এরপর বৃহস্পতিবার(৪-১২-২৫) দুপুরে মাদারীপুর জেলা বিএনপির সদস্য নাদিরা আক্তারকে মনোনয়ন দেয়া হয়।

খোজ নিয়ে আরো জানা যায়, শিবচর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল হুদা চৌধুরী মারা যাওয়ার পর বিএনপির রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেন তার স্ত্রী নাদিরা আক্তার চৌধুরী। বর্তমানে তিনি জেলা বিএনপির সদস্য। এছাড়াও তিনি বিগত সময়ে বিএনপি থেকে উপজেলা নির্বাচনেও অংশ নিয়েছিলেন।

মাদারীপুর-২ আসন :
মাদারীপুর-২ আসন হচ্ছে মাদারীপুর সদরের ১০টি ইউনিয়ন, একটি পৌরসভা ও রাজৈর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে। এই আসনে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয়েছে জাহান্দার আলী খানকে।

মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান ১৯৭৯ সাল থেকে ৯৩ সাল পর্যন্ত ছাত্রদলের কলেজ কমিটি, পৌরসভা কমিটি, থানা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৮১-৮২ সেশনে সরকারী নাজিমউদ্দিন কলেজের ছাত্র-ছাত্রী সংসদের জিএস নির্বাচিত হয়েছিলেন। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসাবে ২ বার দায়িত্ব পালন করেছেন। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!