1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ইসলামী জোটের সবুজ সংকেত পেয়ে মনোনয়ন ফরম কিনলেন মুফতি সোবাহান - Madaripur Protidin
বুধবার, ২০ মে ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

ইসলামী জোটের সবুজ সংকেত পেয়ে মনোনয়ন ফরম কিনলেন মুফতি সোবাহান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০.৫৭ এএম
  • ২৪১ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
সবুজ সংকেত পেয়ে ইসলামী আটদলীয় জোটের মাদারীপুর-২ আসনে প্রার্থী হয়ে মনোনয়ন ফরম কিনলেন বাংলাদেশ খেলাফত সজলিসের কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি আব্দুস সোবাহান। তার পক্ষে সোমবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলা কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনলেন কর্মী-সমর্থকরা।

জানা যায়, ইসলামী সমমনা আটটি দল নিয়ে জোটের প্রার্থী প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করেছে কেন্দ্রীয় নেতারা। এরই অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য মুফতি আব্দুস সোবাহানকে মাদারীপুর-২ আসনে প্রার্থী হওয়ার সবুক সংকেত দেয়া হয়। তারই অংশ হিসেবে মাদারীপুর-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াদিয়া শাবাবের কার্যালয় থেকে মনোনয়ন ফরত উত্তোলন করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহুল ইসলাম, জেলা খেলাফত শ্রমিক সজলিসের আহবায়ক মাওলানা সালমান ফরিদী ও সদস্য সচিব মোহাম্মদ জসিম উদ্দিন।
এসময় তারা আগামীতে খেলাফত মজলিসের প্রার্থী আব্দুস সোবাহানের পক্ষে মনোনয়ন ফরম কিনেছেন বলে দাবী করেন। তবে এখন পর্যন্ত মাদারীপুর-২ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন প্রার্থী ফরম উত্তোলন করেনি বলে জানা গেছে।

এসময় মুফতী আব্দুস সোবাহান বলেন, ‘মাদারীপুর-২ আসনে ইসলামী সমমনা আট দলীয় জোটের থেকে আমাকে মনোনীত করার বিষয় হাই কমান্ডে চূড়ান্ত হয়েছে। ফলে আমি নির্বাচিত এলাকায় মানুষের সাথে আলাপ আলোচনা করছি। মানুষও আমাকে তাদের জনপ্রতিনিধি হিসেবে গ্রহণ করেছে। ফলে মনোনয়ন ফরম কেনা হয়েছে। আশা রাখি শরিক হিসেবে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ যারা জোটে আছেন, তারা আমাকে গ্রহণ করবেন।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের মাদারীপুর জেলার সভাপতি মাওলানা আমীনুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত মাদারীপুর-২ আসন থেকে আমাদের কোন প্রার্থীর ফরম কেনা হয়নি। তবে মাদারীপুর-১ ও মাদারীপুর-৩ আসনে প্রার্থীরা মনোনয়ন ফরম তুলেছেন। দু’ একদিনের মধ্যেই চূড়ান্তভাবে সব জানা যাবে।’

মাদারীপুর জেলা জামায়াতের নায়েবে আমীন মোখলেচুর রহমান বলেন, ‘আমি এখন পর্যন্ত জানি না কে ফরম তুলেছে আর কে তুলেনি। এক বা দুই দিনের মধ্যেই ইসলামী সমমনা দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। এক্ষেত্রে যে সিদ্ধান্ত দেয়া হয়, সেটাই মেনে নেয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!