1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
আমিন বাজার এলাকা হতে ১১ বছরের শিশু ও ১ জন নারী উদ্ধারসহ ০৩ সক্রিয় শিশু ও নারী পাচারকারী গ্রেফতার - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

আমিন বাজার এলাকা হতে ১১ বছরের শিশু ও ১ জন নারী উদ্ধারসহ ০৩ সক্রিয় শিশু ও নারী পাচারকারী গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০, ৫.৫৮ পিএম
  • ৯২২ জন পঠিত

অফিস রিপোর্টঃ এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি শিশু ও নারী পাচারকারী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট।
৭সেপ্টেম্বর সুনির্দিষ্ট অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, কিছু নারী ও শিশু পাচারকারী পূর্ব পরিকল্পনামতে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ১১ বছরের শিশুসহ একজন নারীকে মোটা অংকের বেতনে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করার প্রস্তুতি নিচ্ছিলো এবং সে অভিযোগ গ্রহণের ৪ ঘন্টার মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ৭সেপ্টেম্বর সন্ধায় সাভার মডেল থানাধীন আমিন বাজার ফুট ওভার ব্রীজের নিচে বিশেষ অভিযান পরিচালনা করে নাবালিকা শিশু ও একজন নারী উদ্ধারপূর্বক নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য (১) মোঃ আক্তারুজ্জামান বশির (৪২) জেলা-পটুয়াখালী (২) মোঃ শহীদ মিয়া (৫১) জেলা-পটুয়াখালী এবং (৩) মোঃ মানিক বেপারী (৫৩) জেলা-লক্ষীপুর’দের গ্রেফতার করতে সমর্থ হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, রাজধানীর বিভিন্ন এলাকা হতে অসহায় গরীব ছোট বাচ্চাসহ নারীদের মোটা অংকের বেতনে চাকরি প্রদানের আশ্বাস দেখিয়ে ভারত ও বিভিন্ন দেশে নারী ও শিশু পাচার করে আসছিলো।
উক্ত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতেও এইরুপ নারী ও শিশু পাচারকারী অসাধু চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!