1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ডিবি পরিচয়ে ডাকাতি করার সময় ৪ জন আটক :৩টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকার উদ্ধার  - Madaripur Protidin
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে ডিবি পরিচয়ে ডাকাতি করার সময় ৪ জন আটক :৩টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকার উদ্ধার 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ৬.১০ পিএম
  • ৩৬৪ জন পঠিত
 মাদারীপুর
মাদারীপুরে ডিবি পরিচয় দিয়ে মাইক্রোবাস ডাকাতি করার অভিযোগে চারজন ডাকাতকে গ্রেপ্তার ও ভুয়া নেমপ্লেট যুক্ত  ৩টি মাইক্রোবাস ও ১টি প্রাপ্রাইভেটকার  উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১টার সময় এক সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাউদ্দিন কাদের এই তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাদারীপুর জেলার শিবচরের যাদুয়ারচর এলাকায় ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত চক্র গত ২১ নভেম্বর রাত ১টা ২০ মিনিটের দিকে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে খেলনা পিস্তল, ওয়্যারলেস সেট ও হ্যান্ডকাপ দিয়ে ভয় দেখিয়ে শেখপুর নিবাসী সোলাইমান মিয়া নামক এক মাইক্রোবাস চালকের কাছ থেকে তার মালিকানাধীন টিআরএক্স হাইএক্স মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫৬-০৭৭২) ডাকাতি করে।

সূত্র জানায়, ঢাকা থেকে তার মাইক্রোবাসটি মেরামত শেষে নিজ এলাকা শিবচরের শেখপুর এলাকায় পৌঁছানোর আগেই অজ্ঞাত ১০-১২ জন লোক যাদুয়ারচর নামক স্থানে তার গাড়িটি আরেকটি গাড়ি দিয়ে রাস্তা অবরোধ করে ডিবি কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়। আসামি শনাক্ত করার জন্য জিজ্ঞাসাবাদের কথা বলে তারা যাত্রীদের মোবাইল ফোন নিয়ে নেয় এবং ডাকাতদের গাড়িতে চোখ ও হাত বেঁধে তাঁদের তুলে নেয়। পরবর্তীতে তাদের মারধর করে পাঁচ্চর এলাকায় ফেলে যায়। পরে ভুক্তভোগী শিবচর থানায় একটি ডাকাতি মামলা রুজু করেন।

মাদারীপুর জেলার  পুলিশ সুপার এহতেশামুল হকের নির্দেশনায় মো. সালাহ উদ্দিন কাদের, সহকারী পুলিশ সুপারের (শিবচর সার্কেল) নেতৃত্বে শিবচর থানা পুলিশের একটি চৌকস টিম ডাকাতদের শনাক্ত ও অবস্থান নির্ণয় করে কুমিল্লা, সাভার ও কক্সবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। পুলিশ অভিযানে চারজন ডাকাতকে গ্রেপ্তার করে এবং তাদের দেখানো স্থান হতে বিভিন্ন সময়ে বিভিন্ন জেলায় ডাকাতি হওয়া তিনটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার জব্দ করে। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত ভুয়া গাড়ির নাম্বারপ্লেটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার নতুন বাজার ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামের হায়দার আলীর ছেলে আল-আমিন (৩৬), ঢাকা জেলার সাভার থানার তেঁতুলতলা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের মোহাম্মদ কামাল হোসেনের ছেলে পারভেজ হোসেন (৩০), নীলফামারী জেলার ডোমার থানার পাঙ্গা মটুকপুর আদর্শ গ্রামের আব্দুল মান্নানের ছেলে জাকির ইসলাম (২৩) এবং যশোর জেলার কোতোয়ালি থানার চুয়াডামনকাঠি ইউনিয়নের খিতিবদিহা গ্রামের মাওদি ইসলামের ছেলে মোঃ সবুজ হোসেন (৩৪)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

মাদারীপুর জেলা পুলিশ ডাকাতি, ছিনতাই, হত্যাসহ বিভিন্ন অপরাধ দমনে সর্বদা সচেষ্ট রয়েছে এবং সামনে এ ধরনের আরও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

উদ্ধারকৃত গাড়ির মালিক সোলাইমান বলেন, ‘ডাকাতরা আমাকে মারধর করে। রেজাউল স্যার ও কাশেম স্যার আমাকে অনেক সাহায্য করেছেন। ডাকাতদল আমাকে চোখ-মুখ বেঁধে পাঁচ্চর এক্সপ্রেসওয়ের পাশে ফেলে গিয়েছিল।’

সংবাদ সম্মেলনে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!