1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে যৌতুক মামলায় করায় গৃহবধুর ওপর হামলা, কুপিয়ে জখম  - Madaripur Protidin
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

মাদারীপুরে যৌতুক মামলায় করায় গৃহবধুর ওপর হামলা, কুপিয়ে জখম 

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ৪.৫৭ পিএম
  • ৩৫৮ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি। মাদারীপুরে যৌতুক মামলায় করায় এক গৃহবধুর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় গৃহবধু   ফাতেমা আক্তারকে (২৫) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে  শশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় মাদারীপুর পৌরসভার উকিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ফাতেমাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বজনরা জানায়, সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের হোসনাবাদ গ্রামের মোবারক গৌড়ার মেয়ে ফাতেমা আক্তারের সাথে ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি বিয়ে একই ইউনিয়নের সাবেক কালিকাপুর গ্রামের মৃত হাকিম গাছীর ছেলে রাহাত গাছীর (২৯) । বিয়ের সময় নগদ ৪ লাখ টাকা, তিন ভরি স্বর্ণালংকারসহ আসবাবপত্র দেয় হয়। এরপরও বিভিন্ন সময় শশুরবাড়ির লোকজন যৌতুকের দাবীতে ফাতেমার ওপর মানসিক নির্যাতন শুরু করে। যৌতুকের টাকা না দেয়ায় ফাতেমাকে চাপ প্রয়োগ করেন তারা। ফাতেমার বাবার বাড়ির উপর ক্ষিপ্ত হয়ে স্বামীকে সৌদিআরব পাঠিয়ে দেয় রাহাতের বড়ভাই রাসেল। এরপর আবারো যৌতুক দাবী করে ফাতেমার ভাসুর রাসেলও তার পরিবারের সদস্যরা। এই যৌতুকের টাকা না দেয়ায় শেষমেষ গত বছরের ৩১ ডিসেম্বর ফাতেমার বাবারবাড়ি গিয়ে মারধর করে হুমকি দেয়া হয়। পরে বাধ্য হয়ে চলতি বছরের পহেলা জানুয়ারি আদালতের দ্বারস্থ হন নির্যাতিতা গৃহবধু। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাহাত ও রাসেলসহ ৫ জনের যৌতুক আইনে মামলা দায়ের করেন। এরই জেরে সোমবার সন্ধ্যায় শহরের পানিছত্র এলাকা থেকে নিজবাড়িতে যাওয়ার পথে উকিলপাড়া এলাকায় ফাতেমার ওপর অতর্কিত হামলা চালায় রাসেল ও তার লোকজন। কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ ওঠে শশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ফাতেমার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আহত অবস্থায় নির্যাতিতাকে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নির্যাতিতা গৃহবধু, স্বজন ও এলাকাবাসী।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, গৃহবধুর ওপর হামলার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে ভিকটিমের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!