1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাষ্ট্র পরিচালনায় বিএনপির ৮ দফা নিয়ে রাজৈরে ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালা - Madaripur Protidin
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

রাষ্ট্র পরিচালনায় বিএনপির ৮ দফা নিয়ে রাজৈরে ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশিত : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ৪.৫৯ পিএম
  • ২৬৩ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র পরিচালনায় ৮ দফা পরিকল্পনা ভোটারদের কাছে তুলে ধরতে মাদারীপুরের রাজৈরে ছাত্রদলের নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার টেকেরহাট চক্ষু হাসপাতাল এলাকায় ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় ৮ দফা নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হিমেল আল ইমরান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আল মনসুর ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের শেখ সজিব হল শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিনভি মোশাররফ।

উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাইদুল ইসলাম, রাজৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিজভী আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক কাজী বেলায়েত হোসেন, রাজৈর পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ সরদার, টেকেরহাট পপুলার কলেজ ছাত্রদলের সভাপতি শেখ মাইদুল ও সাধারণ সম্পাদক সানভী চৌধুরীসহ বিভিন্ন নেতাকর্মী প্রমুখ।

কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হিমেল আল ইমরান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে যদি বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারে এবং যদি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হয়, তাহলে এদেশের উন্নয়নের লক্ষে দেশ যেভাবে পরিচালনা করা হবে তার একটি পরিকল্পনা করেছেন তারেক রহমান। যা অন্য কোন দলের নেই। কেউ কেউ আবার ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট দিচ্ছেন কিন্তু তারা কিভাবে দেশ পরিচালনা করবেন সেই পরিকল্পনা করেনি। বিএনপি সরকার আসলে ধারাবাহিক ভাবে জনগণ ও দেশের কল্যাণে ঘোষিত ৮ দফা বাস্তবায়ন করা হবে।

রাষ্ট্র মেরামতের ৮ দফার পরিকল্পনা হলো- ১.বাংলাদেশের কৃষকের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে কৃষকের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য কৃষক কার্ড প্রদান, ২.দেশব্যাপী কর্মসংস্থান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা, ৩.ফ্যামিলি কার্ড, ৪.আনন্দময় শিক্ষা, দক্ষ জনশক্তি ও আধুনিক বাংলাদেশ, ৫.সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে পরিকল্পনা, ৬.খতিব, ইমাম-মুয়াজ্জিন সাহেবদের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নে-খতিব, ইমাম-মুয়াজ্জিন সাহেবদের মাসিক সম্মানী প্রদান ও ধর্মীয় উৎসবে বিশেষ ভাতা প্রদান, ৭.নদী-খাল-বিল ও পরিবেশ রক্ষায়-সারা দেশে অন্তত ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খনন-পুনঃখনন করে পানি প্রবাহ নিশ্চিতকরণ, ৮.বাংলাদেশের ক্রীড়া উন্নয়ন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!