1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী - Madaripur Protidin
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী

  • প্রকাশিত : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ৭.২০ পিএম
  • ৩৫২ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের প্রত্যন্ত অঞ্চলে বেলেট দিয়ে ইতালি প্রবাসী হাবিব মাতুব্বর (৩৫) নামে এক ব্যক্তির গোপাঙ্গ (পুরুষাঙ্গ) কাটার অভিযোগ উঠেছে তার স্ত্রী শিউলি বেগমের (২৯) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (১৭ জানুয়ারি ) ভোরের দিকে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াবাড়ি মাতুব্বর বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, কুনিয়ার দিয়াবাড়ি এলাকায় বিয়ের পর থেকেই প্রবাসী হাবিব মাতুব্বর ও তার স্ত্রী শিউলি বেগমের মধ্যে পরকীয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কলহের লেগেই থাকতো। এ বিষয় নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ মিমাংসা হলেও স্বামীর কোন পরিবর্তন না হওয়ায় ক্ষিপ্ত হয় স্ত্রী এবং স্বামী সাথে কথা কাটাকাটি হয়। আজ শনিবার (১৭-১-২৬) ভোর রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে রাগান্বিত স্ত্রী শিউলি স্বামীর গোপাঙ্গ কর্তন করেন । পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

জানা গেছে, প্রায় ১০ বছর আগে দিয়াবাড়ি গ্রামের মৃত্যু রশিদ মাতুব্বরের ছেলে হাবিব মাতুব্বর সঙ্গে একই গ্রামের হোসেন মাতুব্বরের মেয়ে শিউলি বেগমের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই তাদের ভিতরে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। আহত হাবিব মাতুব্বরের চাচতো ভাই হৃদয় মাতুব্বর জানান, রাতে খাওয়া-দাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়েন। শেষ রাতে (আজ শনিবার ভোর রাত)স্বামী স্ত্রীর মাঝে আবার কথার কাটাকাটি হয় এক পর্যায়ে স্ত্রী শিউলি বেগম ব্লেড দিয়ে আমার ভাইয়ের পুরুষাঙ্গ কেটে দেয়। পরে আমার ভাইয়ের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে মাদারীপুর হাসপাতাল নিয়ে ভর্তি করেন। তার অবস্থা গুরুতর হলে তাকে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হসপিটালে প্রেরণ করে।

পরকীয়ার বিষয়টি জানতে চাইলে তিনি অস্বীকার করেন। তবে কী কারণে তার স্ত্রী এমন করেছে তাও তিনি জানেন না বলে জানান। এ ঘটনায় তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করবেন বলেও জানান হাবিব মাতুব্বর।
হাবিব মাতুব্বরের স্ত্রী শিউলির অভিযোগ তার স্বামী পরকীয়ায় আসক্ত। এ কারণে তার সঙ্গে সব সময় খারাপ আচরণ করেন হাবিব । এছাড়া তিনি একাধিক মেয়ের সঙ্গে মোবাইলে কথা বলেন। এ কারণে তিনি এ কাজ করেছেন।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ব্লেডসহ ওই ব্যক্তির স্ত্রী শিউলি বেগমকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!