1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে কৃষক ছদ্মবেশে সার কিনতে গিয়ে ডিলারকে জরিমানা - Madaripur Protidin
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

মাদারীপুরে কৃষক ছদ্মবেশে সার কিনতে গিয়ে ডিলারকে জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ৩.৫০ পিএম
  • ২৫২ জন পঠিত

 মাদারীপুর 

মাদারীপুরে সরকার নির্ধারীত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রি ও সারের কৃত্রিম সংকট দেখানোর প্রমাণ পাওয়ায় এক ডিলারকে ৬০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাজারে মেসার্স জগদীশ ট্রেডার্সের স্বত্বাধিকারী মহাদেব কুন্ডুকে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর কার্যালয় সূত্রে জানা গেছে, মস্তফাপুর বাজারে সারের ডিলার মেসার্স জগদীশ ট্রেডার্স দীর্ঘদিন ধরে কৃষকদের সঙ্গে প্রতারণা করে আসছিল। এ বিষয়ে অভিযোগ পেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল তার এক সহকারীকে কৃষকের ছদ্মবেশে সার ক্রয় করতে ওই ডিলারের কাছে পাঠান। পরে ছদ্মবেশে কৃষক ডিএপি সার ক্রয় করতে গেলে তার সাথে অন্য সার না নিলে বিক্রয় করবেন না বলে জানান। পরে তিনি বাধ্য হয়ে অন্য সারও ক্রয় করেন। এরপর তিনি ডিএপি ও এমওপি সার প্রতি কেজিতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৭ টাকা করে বেশি দিয়ে ক্রয় করেন। এসব প্রমাণসহ ডিলারের স্বত্বাধিকারীকে জবাবদিহি করা হলে তিনি তার ভুল স্বীকার করনে। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল ওই ডিলারকে ৬০ হাজার টাকা আর্থিক জরিমানা করেন।
মাদারীপুরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল বলনে, ওই ডিলার দুটি  অপরাধ করেছেন। প্রথমত কৃষক ডিএপি সার ক্রয় করতে গেলে সাথে অন্য সার না নিলে বিক্রয় করবেন না। শুধুমাত্র ডিএপি সার কিনতে হলে অধিক মূল্যে ক্রয় করতে হয়। দ্বিতীয়ত সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে সার বিক্রয় করেন। ডিএপি সার প্রতি কেজিতে ৭ টাকা বেশি রাখার প্রমাণ পাওয়া গেছে। এমওপি সার সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে বিক্রয় করেন। এসব অপরাধের দায়ে সারের ডিলার মহাদেব কুন্ডুকে ৬০ হাজার টাকা আর্থিক জরিমানা করে সতর্ক করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!