1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
আরাফ বাংলাদেশ এর শীতবস্ত্র বিতরন - Madaripur Protidin
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত

আরাফ বাংলাদেশ এর শীতবস্ত্র বিতরন

  • প্রকাশিত : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ৬.৫৬ পিএম
  • ২৬১ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতে কাজ করে যাবে এমন মন্তব্য করেছেন ইসলামীক মানবিক উন্নয়ন সংস্থা আরাফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক সুজন হোসেন রিফাত।
  আরাফ বাংলাদেশ ভবিষ্যতে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে সমগ্র বাংলাদেশে এই মানবিক উন্নয়নের জন্যই কাজ করে যাবে। আমার সারা বছরই কোন না কোন ভালো কাজ করছি। আমাদের এই প্রকল্পের মধ্যে উত্তরবঙ্গের  তেতুলিয়ায়ও  এই শীতার্ত মানুষের জন্য এই  প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। ইসলামী মানবিক উন্নয়ন সংস্থা আল্লামা রুহুল আমিন (রহঃ) ফাউন্ডেশন আরাফ বাংলাদেশ এর পক্ষ থেকে প্রতি বছরের মত এবারও শীতার্ত মানুষের মধ্যে  কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন।
বুধবার সকাল ১১টায় মাদারীপুরের  রাজৈর সরকারি ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে  কলেজের প্রিন্সিপাল মরিয়ম মুজাহিদার সভাপতিত্বে ও আরাফ বাংলাদেশের প্রতিষ্ঠা ও পরিচালক সাংবাদিক সুজন হোসেন রিফাতের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের উদ্বোধন করেন  রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাহফুজুল হক।
এসময় আরোও উপস্থিত ছিলেন রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো আমিলুন ইসলাম, আরাফ বাংলাদেশের পরিচালক মো শাওন করিম, পরিচালক হাবিবুর রহমান আকন, সিনিয়র সাংবাদিক কাওসার আলম মিঠু, এস এম জাকির হোসেন ডাবলু, আইপি হোসমসের ডিরেক্টর ইমাম শাহরিয়ার, সাগর হোসেন তামিম, অনাদি কুমার মন্ডল, আরিফুর বেগ টিপু, রিয়াজ মাহমুদ,  এস এম মেহেদী হাসান  সনেট, সঞ্জয় দাশ, আবু বক্কর।
ইউএনও মো মাহফুজুল হক বলেন, সর্ব প্রথম আল্লামা রুহুল আমিন (রহঃ) ফাউন্ডেশন আরাফ বাংলাদেশকে কৃতজ্ঞতা  জানাতে চাই তারা আসলে এতো সুন্দর একটা  আয়োজন করেছে কারন   সরকারের পক্ষ থেকে আসলে সবাইকে  সহায়তা করা সম্ভব হয় না।
তিনি আরোও বলেন, এবার ইউনিয়নগুলোর জন্য কম্বল বরাদ্দ হয়েছে কিন্তু  পৌরসভার জন্য বরাদ্দ দেওয়া হয়নি, এর জন্য যে ওনার এগিয়ে এসেছেন তার জন্য পৌরসভার বাসিন্দারা  কম্বল পেয়েছেন। আমি আসলে আহবান করবো সমাজের যারা বৃত্তবান আছেন, তারা এগিয়ে এলে আসকে সবাই এই সহায়তা পায়।
এসময় রাজৈর উপজেলার বিভিন্ন এলাকার  শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!