1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকায় ৮৫২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

ঢাকায় ৮৫২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ১১.২২ এএম
  • ৩৪২ জন পঠিত

অফিস রিপোর্টঃ ঢাকা মহানগরীর শাহ আলী থানাধীন কুসুমবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ৮৫২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ ।

র‌্যাব জানায়, র‌্যাব সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য জোরালো তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ২৪ জানুয়ারি সন্ধ্যায় ঢাকা মহানগরীর শাহ আলী থানাধীন কুসুমবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ৮৫২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলোঃ (১) মোঃ সাব্বির হোসেন (৩৫) এবং (২) মোঃ আমানুল্লাহ (২৭)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, র‌্যাব-৪ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঢাকা মহানগরীর শাহআলী থানাধীন কুসুমবাগ এলাকার একটি বাসায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। তৎক্ষণাৎ র‌্যাব-৪, সিপিএসসি এর একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী (১) মোঃ সাব্বির হোসেন (৩৫) এবং (২) মোঃ আমানুল্লাহ (২৭)’কে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ৮৫২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮ গ্রাম হেরোইন উদ্ধার করে যার আনুমানিক মূল্য ৩২,৭৫,০০০/- (বত্রিশ লক্ষ পঁচাত্তর হাজার) টাকা।

আমামিদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামিদ্বয় চিহ্নিত মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কক্সবাজার হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও হেরোইন সংগ্রহ করে ঢাকা মহানগরীর শাহ আলী থানাসহ আশ পাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিল। এছাড়াও উক্ত আসামিদ্বয়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!