1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মানিকগঞ্জে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলা আসামি আলমগীর গ্রেফতার - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মানিকগঞ্জে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলা আসামি আলমগীর গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ১২.০৩ পিএম
  • ৩৮১ জন পঠিত

অফিস রিপোটঃ মানিকগঞ্জের সিংগাইর থানায় দায়েরকৃত বাক ও বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলায় এজাহার নামীয় আসামি আলমগীর (৩৮)’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪

র‌্যাব জানায়, এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুরে মানিকগঞ্জ জেলার সদর থানাধীন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানায় দায়েরকৃত বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলায় এজাহার নামীয় আসামি আলমগীর (৩৮)’কে গ্রেফতার করে।

মামলার এজাহার ও গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি আলমগীর সম্পর্কে ভিকটিমের খালাতো বোনের জামাই। প্রায় ২ বছর পূর্বে ভিমটিমের মায়ের সাথে তার বাবার ডিভোর্সের পর থেকে ভিকটিমের মা তার বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে সিংগাইর থানাধীন আজিমপুর রংগের বাজারে তার বোনের বাসায় রেখে হেমায়েতপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে একটি গার্মেন্টসে চাকুরী করতেন।

প্রায় ১ মাস পূর্বে ভিকটিমের মা চাকুরী ছেড়ে দিয়ে জয়মন্ডপ এলাকায় তার মেয়েকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকা শুরু করেন। উক্ত বাসায় অবস্থান কালে ভিকটিমের ঘনঘন বমি ও শারীরিক অসুস্থতার লক্ষণ প্রকাশ পেলে ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে ভিমটিমের মা তাকে সিংগাইরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে প্রেগন্যান্সি টেষ্ট করে জানতে পারেন যে, ভিকটিম ২০ সপ্তাহের অন্তঃসত্ত্বা। পরবর্তীতে ভিকটিমকে বিস্তারিত জিজ্ঞাসা করলে ভিকটিম জানায়, ১৮ আগস্ট ২০২৫ তারিখ রাতে প্রাকৃতিক কর্ম সম্পাদনের জন্য ওয়াশরুমে গেলে তার খালাতো বোনের জামাই আলমগীর (৩৮) তাকে একা পেয়ে বাসার পাশে অটো রিক্সা গ্যারেজেবিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে এ সংক্রান্তে সিংগাইর থানায় একটি ধর্ষণ মামলা রুজু করে।

উক্ত মামলার ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। মামলা রুজুর পরপরই র‌্যাব-৪ ছায়াতদন্ত শুরু করে। পরবর্তীতে র‌্যাব-৪ এর একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান সনাক্ত করে ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুরে মানিকগঞ্জ জেলার সদর থানাধীন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচলনা করে উক্ত ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামি আলমগীর (৩৮)’কে গ্রেফতার করে।

 

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!