1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর ৪০ বসতঘরে আগুন, ভাংচুর লুটপাট । ডিআইজির ঘটনাস্থল পরিদর্শন। - Madaripur Protidin
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা

মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর ৪০ বসতঘরে আগুন, ভাংচুর লুটপাট । ডিআইজির ঘটনাস্থল পরিদর্শন।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১.৩০ পিএম
  • ৩৫৪ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে আধিপত্য বিস্তার পুর্বের হত্যাকান্ডের জের ধরে ঘরে ঢুকে ওয়াইফাই ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় প্রতিপক্ষের বসতঘরে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। মঙ্গলবার রাতে আগুন ধরিয়ে দেয়ায় পুড়ে গেছে জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ প্রায় ৪০টি বসতঘর এবং এসময় আরো কিছু ঘর ভাংচুর ও লুটপাট করা হয়। ঘটনার পর সন্দেহ ভাজন মাসুদবেপারী নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে নিহত আলমগীরের স্ত্রী রেখা বেগমবাদী হয়ে ৮৭জনকে নামীয় আসামীসহ আরো ৪০/৫০অজ্ঞাত আসামী মাদারীপুর সদর থানায় একটি হত্যার মামলা দায়ের করেছেন। তবে রিপোর্ট লেখা পর্যন্ত আগুন দিয়ে ঘর পোড়ানো, লুটপাটের কোন মামলা দায়ের হয়নি । আজ বুধবার দুপুরে ডিআইজি রেজাউল করিম মল্লিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে তদন্তকারি কর্মকর্তা এসআই মহাসীন নিশ্চিত করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে আধ্যিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুর সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামের মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সাথে একই এলাকার হাসান মুন্সির বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে টানা ২০ দিন ধরে সংঘর্ষে জড়ায় দুটিপক্ষ। এরই জেরে মঙ্গলবার সকাল ৭টার দিকে মনিরুজ্জামান আক্তার হাওলদারের এর সমর্থক ও চাচাতো ভাই আলমগীর হাওলাদারের বসতঘরে ঢুকে হামলা চালায় প্রতিপক্ষ হাসান মুন্সির লোকজন। এ সময় আলমগীরকে এলোপাতারি কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে হত্যা করা হয়। বাধা দেয়ায় নারীসহ তিনজনকে কুপিয়ে আহত করা হয়। বসতঘর ভাঙচুর ও লুটপাটও করে হামলাকারীরা। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। বিকেলে সম্পন্ন ময়না তদন্ত শেষে দাফন হয় আলমগীর হাওলাদারের মরদেহ।

এই হত্যাকান্ডের ঘটনায় একদিন মঙ্গলবার রাতে হাসান মুন্সির গ্রুপ জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ প্রায় ৪০টি বসতঘরে আগুন ধরিয়ে দেয়া হয় এবং লুটপাট ও ভাংচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অসহায়ের মতন দাঁড়িয়ে থাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব ও পুলিশ। এ আগুনে পুড়ে যায় বসতঘরগুলি। ক্ষয়ক্ষতি হয়ে কয়েক কোটি টাকার।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান জানান, বিভিন্ন এলাকায় একসাথে আগুন ধরিয়ে দেওয়ায় নিয়ন্ত্রনে আনা কঠিন হয়ে পড়ে। তবে, সবচেষ্টা করেও ব্যর্থ হতে হয়। এলাকাবাসী একপর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীদেরও ওপর তেড়ে আসে। তারপরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে।
পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, নতুন মাদারীপুর এলাকায় মনিরুজ্জামান আক্তার হাওলাদার ও হাসান মুন্সীর গ্রুপের মধ্যে দীর্ঘদিনের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে এলাকায় অস্থিরতা বৃদ্ধি পায়। এর আগে ২০২৫ সালের ২৩ মার্চ শ্রমিক দলের কমিটি গঠন নিয়ে সংঘর্র্ষের সময় শ্রমিক নেতা হাসান মুন্সীর ভাই সদর উপজেলা শ্রমিক দলের নেতা শাকিল মুন্সীকে কুপিয়ে হত্যা করা হয়েছিল।

এদিকে মঙ্গলবার সকালে আলমগীর হাওলাদার হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ বেপারী নামে একজনকে আটক করেছে পুলিশ। তবে তবে রিপোর্ট লেখা পর্যন্ত আগুন দিয়ে ঘর পোড়ানো, লুটপাটের কোন মামলা দায়ের হয়নি ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও বিক্ষুব্ধরা বিভিন্ন এলাকা থেকে একত্রে জড়ো হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। এছাড়া আলমগীর হাওলাদার হত্যাকান্ডে জড়িতদের ধরতে কার্যক্রম চালাচ্ছে পুলিশ।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!