1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী - Madaripur Protidin
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত

সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

  • প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬, ৭.১৫ পিএম
  • ১৫১ জন পঠিত

সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।

হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

মাদারীপুর  প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল সোমবার (১১ মে) বিকাল ৫টায় মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  হঠাৎ পরিদর্শন করেছেন।তিনি আকর্ষিকভাবে পরিদর্শনে এসে সকলকে চমকে দেন। তিনি এ সময় জানান দেশের উপজেলা পর‌্যায়ে সকল ৫০শয্যা হাসপাতালকে ১০০ শয্যা উন্নতি করা হবে। এর সাথে রাজৈর হাসপাতালকেও ১০০ শয্যা উন্নতি করা হবে এ জন্য রাজৈর উপজেলা স্বাস্থ কর্মকর্তাকে সকল নিদেশনা দেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, রোগীদের উপস্থিতি, ওষুধ সরবরাহ, চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালনসহ  সার্বিক কার্যক্রমের খোঁজ খবর নেন। এসময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে মতামত গ্রহণ করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, নারী ও শিশু ওয়ার্ড এবং বহির্বিভাগ  এমনকি বাথরুমও পরিদর্শন করেন। তিনি চিকিৎসকদের রোগীদের প্রতি আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয়  রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক ও রাজের উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খোন্দকার আবদুল মতিনসহ  প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “গ্রামীণ জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!