মাদারীপুর, ০৮ মার্চ ২০২৬, সোমবার: ‘‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর অধীনে জেলা প্রশাসন ও উপ-পরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, মাদারীপুর-এর আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থা ও সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি, মাদারীপুর এর সহযোগিতায় মাদারীপুরে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদ্যাপিত হয়েছে। উল্লেখ্য, ‘‘নারী ও কন্যা শিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতে রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্¦ চাই’’ প্রতিপাদ্যে দেশব্যাপী জাতীয় ও সনাক অঞ্চলসমূহে দিবসটি উদ্যাপন করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দিবসটি উপলক্ষে সমন্বিত সরকারি অফিস ভবন, মাদারীপুর এর মাল্টিপারর্পাস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহান্দার আলী মিয়া, জাতীয় সংসদ সদস্য, মাদারীপুর-২ এবং সভাপত্বি করেন জনাব আল-নোমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মাদারীপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: শরিফুল ইসলাম, সিভিল সার্জন, মাদারীপুর, নাজনীন আফরোজ, ভারপ্রাপ্ত উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, মাদারীপুর, খান মো: শহীদ, সভাপতি, সচেতন নাগরিক কমিটি (সনাক), মাদারীপুর, জাতীয় মহিলা সংস্থা মাদারীপুরের জেলা কর্মকর্তা মো: আনিসুর রহমান। এছাড়াও মাদারীপুরের বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক ও প্রান্তিক জনগোষ্ঠির প্রতিনিধি, শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, সাংবাদিক, আইনজীবী, এনজিও প্রতিনিধি, সনাক, ইয়েস, সক্রিয় নাগরিক গ্রুপ (এসিজি) সদস্যবৃন্দ ও টিআইবি কর্মীসহ প্রায় ২১৯ জন (নারী ১৬৪) অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নারীর অধিকার প্রতিষ্ঠা ও জেন্ডার সমতা নিশ্চিত করতে প্রতিবছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস (৮ মার্চ) বিশেষ গুরুত্ব সহকারে পালিত হয়। ১৯০৮ সালে নিউইয়র্ক শহরের নারী পোশাক শ্রমিকদের ন্যায্য অধিকার ও কর্মপরিবেশের দাবিতে ধর্মঘট ও তাঁদের সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯০৯ সালে প্রথমবারের মতো নারী দিবস উদ্্যাপনের উদ্যোগ গৃহীত হয়। পরবর্তীতে ১৯৭৫ সালে আন্তর্জাতিক নারীবর্ষ উপলক্ষে জাতিসংঘ ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দিনটিকে আন্তর্জাতিকভাবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। বিশ^ব্যাপী বিভিন্ন দেশে যথাযথ গুরুত্বের সঙ্গে ০৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস দিবসটি পালিত হয়। জাতি-ধর্ম-বর্ণ, ভাষা, নৃতাত্ত্বিক পরিচয়, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে সকল নারীর অর্জনের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনসহ কোনো ধরনের বিভাজন ও ভেদাভেদ ব্যতিরেকে সকলের সম-অধিকার ও মানবাধিকার নিশ্চিত করাই দিবসটি উদযাপনের মূল লক্ষ্য।
১৯০৮ সালে নিউইয়র্ক শহরের নারী পোশাক শ্রমিকদের ন্যায্য অধিকার ও কর্মপরিবেশের দাবিতে ধর্মঘট ও তাঁদের সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯০৯ সালে প্রথমবারের মতো নারী দিবস উদ্যাপনের উদ্যোগ গৃহীত হয়। ১৯৭৫ সালে আন্তর্জাতিক নারীবর্ষ উপলক্ষে জাতিসংঘ ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দিনটিকে আন্তর্জাতিকভাবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। আন্তর্জাতিকভাবে এ বছর নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে জরমযঃং. ঔঁংঃরপব. অপঃরড়হ. ঋড়ৎ অখখ ডড়সবহ ধহফ এরৎষং।
আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ এর আলোচনা সভার শুরুতে মহিলা বিষয়ক অধিদপ্তর, মাদারীপুরের উপপরিচালক (ভারপ্রাপ্ত), তার স্বাগত বক্তব্যে বলেন, সর্বক্ষেত্রে নারী ও কন্যার অধিকার বাধাগ্রস্থ হচ্ছে, নিগৃহীত হচ্ছে, যা নারীর সমমর্যাদা, সমতার জন্য মারাত্বক হুমকি। একটি শাক্তিশালী জাতি গঠন করতে নারী-পুরুষ একসাথে কাজ করতে হবে। নারী ও কন্যার অধিকার নিশ্চিতকরনে তিনি তার দপ্তরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় জাতীয় সংসদ সদস্য বলেন, জাতীয় উন্নয়নে নারী ও কন্যার অগ্রাধিকার নিশ্চিত করে আমাদের এগিয়ে যেতে হবে। এজন্য বিবদমান বৈষম্য দূর করতে হবে এবং নারী ও কন্যার প্রতি যেকোনো সহিংসতা প্রতিরোধ করতে হবে। সরকারী সুবিধাপ্রাপ্তিতে আমরা নারীদের অগ্রাধিকার দিতে বদ্ধ পরিকর। তিনি নারী-কন্যা-পুরুষ সমতা ও ন্যায় বিচারের লক্ষ্য পূরণে সকলকে একসাথে কাজ করতে আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে, মাদারীপুর জেলার সিভিল সার্জন নারী-পুরুষ দুজনেই শান্তি ও উন্নয়নের সমঅংশীদার বলে উল্লেখ করে পারিবারিক স্বাস্থ্য ও পরিকল্পনা এবং বর্তমান সরকারের বিভিন্ন সেবায় নারীর অগ্রাধিকার প্রাপ্তির প্রতি গুরুত্বারোপ করেন। সনাক সভাপতি জনাব খান মো: শহীদ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তার বক্তৃতায় বলেন, নারী ও কন্যার উপর নির্যাতন পরিবার থেকে শুরু হয় এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত সমাজের সর্বস্তরে বিস্তার ঘটে। তিনি নারী ও কন্যার উপর নির্যাতনের নাসাম্প্রতিক ঘটনাগুলি তুলে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তিনি দুর্নীতি প্রতিরোধ করে নারী ও কন্যার অধিকার রক্ষায় টিআইবি’র সুপারিশসমূহ বাস্তবায়নের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সর্বক্ষেত্রে নারী ও কন্যার সমঅধিকার, সমতা, ন্যায়বিচার, অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। তিনি নারী-কন্যা ও পুরুষের মাঝে বৈষম্য দূর করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি দপ্তরগুলিতে এবং সমাজে নারী ও কন্যার সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসন বদ্ধ পরিকর বলে উল্লেখ করেন। তিনি বলেন, নারী ও কন্যার অধিকার নিশ্চিতকরনে সকলকে একসাথে কাজ করতে হবে।
বক্তাগণ, সমাজের সকল ধরনের বৈষম্যের অবসান এবং শান্তিময় বিশ^ ও উন্নত জাতি গঠনে নারী ও কন্যার অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা, তাদের জন্য কর্মের সুযোগ ও কর্মপরিবেশ সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন, সর্বপরি নারী ও কন্যার ক্ষমতায়নের প্রতি গুরুত্বারোপ করেন। আর এজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে মত প্রকাশ করেন। আলোচনা সভায় সকলের কথায় নারী ও কন্যার অধিকার ও ন্যায় বিচার নিশ্চিতকরনে অঙ্গীকার নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় জ্ঞাপন করেন।
আলোচনা সভায় সনাক মাদারীপুর-এর সহসভাপতি জনাব আন্না আক্তার টিআইবি’র ধারণাপত্র পাঠ করেন, যেখানে জেন্ডার সংবেদনশীল দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে টিআইবির গবেষণা এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ের কাজের অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষ্যে নি¤েœাক্ত উত্থাপিত সুপারিশমালা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনার জন্য পাঠ ও বিতরণ করা হয়:
ক্স নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সিদ্ধান্ত গ্রহণ-প্রক্রিয়ায় সত্যিকারের অংশগ্রহণ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতান্ত্রিককাঠামো মজবুত করাসহ দলীয় নীতি-নির্ধারণী পর্যায়ে নারীর অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে। রাজনৈতিক ও নির্বাচনী পুঁজি হিসেবে অর্থ, পেশী, ধর্ম ও পুরুষতান্ত্রিকতার ক্রমবর্ধমান প্রভাব নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
ক্স নারী সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
ক্স সংসদ নির্বাচনে নারী প্রতিনিধিত্বের সংখ্যা ৫০ থেকে ১০০ তে উন্নিত করতে হবে এবং পর্যায়ক্রমে কমপক্ষে ৩৩ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন দিতে হবে। রাষ্ট্রীয় কোষাগার থেকে নির্বাচনে অংশগ্রহণকারী নারী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা ব্যয় বহনের বিধান প্রণয়ন করতে হবে।
ক্স নারী অধিকার রক্ষা ও তদারকির জন্য একটি স্বতন্ত্র ও স্থায়ী নারী কমিশন গঠন করতে হবে।
ক্স আইএলও কনভেনশন ১৮৯ ও ১৯০ অনুস্বাক্ষর ও পূর্ণ বাস্তবায়ন করতে হবে। ২০০৯ সালের যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের নির্দেশাবলি আইনে পরিণত এবং নারী উন্নয়ন নীতি ২০১১ হালনাগাদ করার পাশাপাশি, সংবিধানের প্রয়োজনীয় সংশোধন করতে হবে।
ক্স অন্য সকল মাধ্যম ও পদ্ধতির পাশাপাশি, সামাজিক যোগাযোগমাধ্যমে নারীবিদ্বেষী প্রচারণার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে জাতীয় সম্প্রচার নীতিমালা সংশোধন করতে হবে।
ক্স জাতীয় ও স্থানীয় সরকার ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বৃদ্ধিতে রাজনৈতিক দল ও রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ক্স নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধের পূর্বশর্ত হিসেবে নানা অজুহাতে যত্রতত্র হেনস্থা রোধে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি রাষ্ট্রকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
ক্স নারী ও শিশু নির্যাতনসহ সকল প্রকার নারী অধিকার হরণের ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠায় দায়িত্বপ্রাপ্ত সকল প্রতিষ্ঠানকেÑ বিশেষ করে প্রশাসন, আইনপ্রয়োগকারী সংস্থা ও বিচারব্যবস্থায় দুর্নীতি প্রতিরোধ, শুদ্ধাচার, জবাবদিহিতা ও সার্বিক সুশাসন নিশ্চিত করতে হবে।
ক্স যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিবারে, কর্মক্ষেত্রে, শিক্ষাঙ্গনে বা সমাজে নারীর সমান সুযোগ দেওয়ার জন্য কাজ করছেনÑতাদের উৎসাহিত, সঠিক প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদান করতে হবে।
ক্স নারীদের জন্য বরাদ্দ বাড়ানো পাশাপাশি সংশ্লিষ্ট সকল বিনিয়োগ ও বরাদ্দকৃত বাজেটের স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত ব্যবহার নিশ্চিত করতে হবে, যেন প্রকৃতপক্ষে নারীরাই উপকৃত হন। নারীদের জন্য শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, কর্মদক্ষতা বৃদ্ধি, শিক্ষা ও স¦াস্থ্যসহ বিভিন্ন খাতে সরকারি ও বেসরকারি উভয়ভাবে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। এর জন্য সরকারকে প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করতে হবে।
ক্স সকল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে অভিযোগকারীর পরিচয় গোপন রাখার নিশ্চয়তাসহ একটি নারীবান্ধব অভিযোগ প্রদান ও নিরসনের ব্যবস্থা থাকতে হবে; নারী নির্যাতন, ধর্ষণ ও যৌন হয়রানি বন্ধে ব্যক্তির রাজনৈতিক ও সামাজিক অবস্থান, মর্যাদা ও প্রভাব বিবেচনা না করে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং নারী ও শিশু নির্যাতনের মামলাগুলোর দ্রুত বিচার নিষ্পত্তি করতে হবে।
ক্স নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধ ও নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতে সাধারণ জনগণের ইতিবাচক মানসিকতা সৃষ্টির লক্ষ্যে কার্যকর প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে।
ক্স টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, আদিবাসী, প্রতিবন্ধী ও দলিতসহ সকল প্রান্তিক নারীদের অধিকার নিশ্চিতে বিশেষায়িত সময়াবদ্ধ পথরেখা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।