1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে আলমগীর হত্যা:  ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও   বিক্ষোভ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে আলমগীর হত্যা:  ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও   বিক্ষোভ

  • প্রকাশিত : রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৩.৩১ পিএম
  • ৫১৪ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে ক্যাবল ডিশ ব্যবসায়ী আলমগীর হাওলাদার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার,স্বজন  ও এলাকাবাসী। রবিবার (১৬ মার্চ)   মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তারা  হত্যাকারীদের দ্রুত  গ্রেপ্তার করে  ফাঁসির দাবি জানান। তারা বলেন, নৃশংস এ হত্যাকাণ্ডের পরও মূল আসামিরা গ্রেপ্তার না হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গত ১০ মার্চ মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাবল ডিশ ব্যবসায়ী আলমগীর হাওলাদারকে নিজবাড়ীতে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। 
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই এলাকার মনিরুজ্জামান আক্তার হাওলাদার গ্রুপের সঙ্গে লাভলু হাওলাদার গ্রুপের বিরোধ চলছিল। এর জেরে প্রায়ই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও প্রায়ই সংঘর্ষে র ঘটনা ঘটত।মামলার  বাদী  নিহতের স্ত্রী রেখা আক্তার অভিযোগ করেন, ঘটনার দিন সকালে তার স্বামী আলমগীর হাওলাদার বাড়ি থেকে বের হয়ে নিজ বসতঘরের দিকে যাওয়ার সময় পূর্ব পরিকল্পিতভাবে কামরুল হাওলাদারসহ অর্ধশতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।এসময়   লাভলু হাওলাদারের নির্দেশে কামরুল হাওলাদার ধারালো অস্ত্র দিয়ে আলমগীর হাওলাদারের মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা তাকে চারদিক থেকে ঘিরে চাপাতি, ছেনদা ও টেটা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
  হামলাকারীরা আলমগীর হাওলাদারের ডান হাত কবজি থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়। হামলাকারীদের বাধা দিতে গেলে নারীসহ আরও তিনজন আহত হন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। বিকেলে ময়নাতদন্ত শেষে তার মরদেহ দাফন করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী রেখা আক্তার বাদী হয়ে জেলা ছাত্রদল নেতা কামরুল হাওলাদারসহ ৮৭জনকে নামীয় ও অজ্ঞাত আরো ৪০/৫০জনকে  আসামি করে মাদারীপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নৃশংস এ হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী টহল জোরদার করেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!