1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরের শিবচরে তারাবিতে নিয়মিত ৪০ মুসল্লিকে পুরস্কৃত করল মসজিদ কমিটি - Madaripur Protidin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

মাদারীপুরের শিবচরে তারাবিতে নিয়মিত ৪০ মুসল্লিকে পুরস্কৃত করল মসজিদ কমিটি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৬.৫৭ পিএম
  • ৩৬১ জন পঠিত
Screenshot

এসআর শফিক স্বপন মাদারীপুরঃ
মাদারীপুরের শিবচরে পবিত্র মাহে রমজান উপলক্ষে তারাবির নামাজে নিয়মিত অংশগ্রহণকারী মুসল্লিদের সম্মাননা ও পুরস্কার প্রদান করেছে শিবচর পৌর সুপার মার্কেট মসজিদ কমিটি। পুরো রমজান মাসজুড়ে জামাতের সাথে তারাবির নামাজ আদায়কারী ৪০ জন মুসল্লিকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

জানা যায়, সোমবার (২৬ রমজান) দিবাগত রাতে ২৭তম তারাবিতে পবিত্র কুরআন খতম সম্পন্ন উপলক্ষে মসজিদ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার বিতরণ করা হয়। লাইলাতুল কদরের সম্ভাব্য এই মহিমান্বিত রাতে কুরআন খতম শেষে দোয়া ও মোনাজাতের পর মুসল্লিদের হাতে সম্মাননা তুলে দেন আয়োজকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, মসজিদ কমিটির সভাপতি মো. শাকিল খান, সাধারণ সম্পাদক মো. বাবুল মুন্সি, মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা নাহিয়ান শরিফ, হাফেজ নুরুল ইসলাম, হাফেজ মাহফুজ এবং মুয়াজ্জিন হাফেজ শাহ জালাল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!