1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে সড়কের পাশ থেকে ইট-বালু ও গাছের গুঁড়ি সরানোর নির্দেশ - Madaripur Protidin
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার

মুকসুদপুরে সড়কের পাশ থেকে ইট-বালু ও গাছের গুঁড়ি সরানোর নির্দেশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১২.২৩ পিএম
  • ১৯৯ জন পঠিত

মুকসুদপুর(গোপালগঞ্জ) সংবাদদাতা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়কের পাশ থেকে অবৈধভাবে রাখা ইট, বালু ও গাছের গুঁড়ি (লগ) সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির।
সড়কের ওপর এসব নির্মাণসামগ্রী ও গাছের স্তূপ রাখায় যানবাহন ও পথচারী চলাচলে চরম বিঘ্ন ঘটার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি তৈরি হওয়ায় তিনি এই পদক্ষেপ গ্রহণ করেন।

সম্প্রতি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শনকালে ইউএনও সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করেন এবং দ্রুততম সময়ের মধ্যে এসব সামগ্রী অপসারণের নির্দেশ দেন। পরিদর্শন চলাকালীন তিনি ব্যক্তিগতভাবে বেশ কিছু স্থান থেকে ইট, বালু ও গাছের গুঁড়ি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির জানান, সড়কের পাশে এভাবে অনিয়ন্ত্রিতভাবে নির্মাণসামগ্রী বা গাছের স্তূপ রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এটি কেবল যাতায়াতে সমস্যা করে না, বরং বড় ধরনের সড়ক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

তিনি আরও জানান, জনস্বার্থে এবং সড়ক নিরাপদ রাখতে এই ধরনের তদারকি অব্যাহত থাকবে। সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, নির্দেশনা অমান্য করে সড়কের ওপর প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসনের এমন সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও চালকরা। সংগৃহিত

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!