1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে গৃহবধুর আত্মহত্যার ঘটনায় হয়রানীমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন - Madaripur Protidin
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার

রাজৈরে গৃহবধুর আত্মহত্যার ঘটনায় হয়রানীমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৭.২৬ এএম
  • ২৩০ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরে গৃহবধু রুমি বেগমের আত্মহত্যার ঘটনায় হয়রানীমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শ^শুর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালীম মোল্লা। শুক্রবার বিকালে উপজেলার গাংকান্দি শাখারপাড় গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে রুমি বেগমের শশুর হালীম মোল্লা বলেন, আমার মালয়েশিয়া প্রবাসী ছেলে শিপন মোল্লা ২০১২ সালে রাজৈর উপজেলার গোবিন্দপুর গ্রামের আলী হোসেন এর মেয়ে রুমিকে বিয়ে করেছিল। তাদের ৩ টি সন্তান রয়েছে। ২৭ মার্চ শুক্রবার রাতে শিপনের সাথে মোবাইলে ঝগড়া হয়। এই কারনেই রুমি রাতের কোন এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শনিবার সকালে তার সন্তানের কান্নাকাটিতে আমরা টের পেয়েছি। পরে রাজৈর থানা পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর প্রেরন করে। ময়নাতদন্ত শেষে লাশ তার বাবার বাড়ীর লোকজন নিয়ে দাফন করেছে। এই ঘটনায় রুমির মা আছমা বেগম বাদী হয়ে আমার ছোট ছেলে রিপন, রিপনের স্ত্রী সাথী, আমার মেয়ে লাকী ও লিপির নামে রাজৈর থানায় আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করেছে। অথচ ঘটনার দিন এদের কেউই আমাদের বাড়ীতে ছিল না। এই আত্মহত্যার ঘটনায় হয়রানীমূলক মামলার তীব্র প্রতিবাদ জানাই। সেই সাথে অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!