1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
"যার সৎ সাহস নেই তার জন্য সাংবাদিকতা নয়’ – কাদের গনি চৌধুরী - Madaripur Protidin
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান

“যার সৎ সাহস নেই তার জন্য সাংবাদিকতা নয়’ – কাদের গনি চৌধুরী

  • প্রকাশিত : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১০.৩৪ এএম
  • ১৯৩ জন পঠিত
Screenshot

মাদারীপুর 

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ‘যার সৎ সাহস নেই তার জন্য সাংবাদিকতা নয়। অসহায় আত্মসমর্পণ সম্পাদক-সাংবাদিক বা মালিকদের মানায় না, যা আমরা গত ১৭ বছর ধরে দেখেছি। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম, তাহলে অনেক কিছু লিখতে ও বলতে পারতাম।’

শনিবার (৪ এপ্রিল) মাদারীপুর জেলার শিবচরে সাংবাদিকদের আয়োজনে পদ্মা নদীতে অনুষ্ঠিত এক নৌভ্রমণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

কাদের গনি চৌধুরী বলেন, “গত ১৭ বছরে এক শ্রেণির ‘দলদাস’ তৈরি হয়েছে, যা সাংবাদিকতার মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। তবে ছাত্র-জনতার ত্যাগ ও গণ-অভ্যুত্থানের কারণে দেশে গণতন্ত্রের সুবাতাস বইছে। আমরা যেন এই সুবাতাসকে বিশুদ্ধভাবে প্রবাহিত করি। আর কোনো স্বৈরশাসক বা ফ্যাসিস্ট চাই না।
একই সঙ্গে দলদাস সাংবাদিকতারও অবসান চাই। সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সৎসাহস নিয়েই সাংবাদিকতায় আসতে হবে।”তিনি আরো বলেন, ‘হলুদ সাংবাদিকতা এমনভাবে বিস্তার লাভ করেছে যে প্রকৃত সাংবাদিক খুঁজে পাওয়া দুষ্কর হয়ে উঠেছে। সচিবালয়ে দেখা যায়, বগলদাবা সম্পাদকদের দাপটে প্রকৃত সম্পাদকরা কোণঠাসা হয়ে পড়েছেন।

এই অবস্থা থেকে উত্তরণ না ঘটালে সাংবাদিকদের সম্মান ও মর্যাদা বজায় থাকবে না।’অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ, আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি ও মানবকণ্ঠ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, ডিইউজে সাধারণ সম্পাদক খুরশিদ আলম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীনসহ মাদারীপুর ও শিবচরে কর্মরত সাংবাদিকরা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!