1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ । পুলিশসহ আহত-অর্ধাশতাধিক । পুলিশের ৭ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি বর্ষন । গ্রেফতার ৯। ৮৫জন নামীয়সহ অজ্ঞাত ৯০০/১০০০জনকে আসামী করে পুলিশের মামলা। - Madaripur Protidin
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত

রাজৈরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ । পুলিশসহ আহত-অর্ধাশতাধিক । পুলিশের ৭ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি বর্ষন । গ্রেফতার ৯। ৮৫জন নামীয়সহ অজ্ঞাত ৯০০/১০০০জনকে আসামী করে পুলিশের মামলা।

  • প্রকাশিত : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০, ১২.৩০ পিএম
  • ৯১৮ জন পঠিত

রাজৈর প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে । এ সংঘর্ষে পুলিশের এক এএসআইসহ উভয় পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে । শনিবার বিকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত প্রায় দুই ঘন্টা ব্যাপি উপজেলার বাজিতপুর ইউনিয়নের মাচ্চর বাজিতপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে । আহতদেরকে রাজৈর, মাদারীপুর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি বর্ষন করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ ৯জনকে গ্রেফতার করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এব্যাপারে ৮৫জন নামীয়সহ ও আরো অজ্ঞাত ৯০০জনকে আসামী করে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ব শক্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মাচ্চর বাজিতপুর গ্রামের বিবাদমান দুটি পক্ষ শুক্রবার জুম্মা নামাজের পর ওবায়দুর রহমান সান্টু খালাশী ও গাউস শেখের মধ্যে পর কথাকাটাকাটি ও হাতাহাতি হয় । এক পর্যায় গাউস শেখকে মসজিদ থেকে বের মারধোর করে । এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয় । এসময় বিবাদমান দুই পক্ষের সাথে এলাকার আরো কয়েকটি বংশের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘন্টা ব্যাপি সংঘর্ষ চলাকালে পুলিশের এএসআই এনায়েত হোসেন, কনষ্টেবল আবুল খায়ের, বিপ্লব হোসেন , আবু সবুরসহ কমপক্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। মারাতœক আহত মোতালেব খালাশী (৬৫), আবু খালাশী (৫৫), আরিফ বয়াতী (২৫), হবি খালাশী (৫৫), মতিউর খালাশী (৪৫), শামীম হোসেন (২৫), সজল খালাশী (২০), জাহাঙ্গীর বয়াতী (৪০), বিল্লাল খালাশী (৬০), সহিদ তালুকদার (২১), ইব্রাহিম খান (৩০), জাহিদ খান (২১), গাফফার খান (৪০), সামাদ খান (৩০), রিপন খান (২৮), নান্নু খালাশী (৩৫), অনিক খান (২০), শাহাদাত খানকে (৩২) রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি বর্ষন করে। ঘটনাস্থল থেকে পুলিশ ৯জনকে গ্রেফতার করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
রাজৈর থানার ওসি শেখ সাদি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭রাউন্ড র্শ্টগানের ফাঁকা গুলি বর্ষন করা হয়েছে। সংঘর্ষের সময়ে একজন এ এসআই সহ ৪ পুলিশ সদস্যও আহত হয়েছে। পুলিশ বাদী হয়ে এব্যাপারে ৮৫জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৯০০/১০০০জনকে আসামী করে পুলিশ এসোল্ট এর মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!