1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ট্রাকচালক হত্যার বিচারের দাবীতে শ্রমিকদের মানববন্ধন-বিক্ষোাভ সমাবেশ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

মাদারীপুরে ট্রাকচালক হত্যার বিচারের দাবীতে শ্রমিকদের মানববন্ধন-বিক্ষোাভ সমাবেশ

  • প্রকাশিত : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০, ১.১৩ পিএম
  • ৮৪৬ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুর সদরের ট্রাকচালক এনায়েত মল্লিক হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মাবনবন্ধন করেছে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের শ্রমিক ও নিহতের আত্মীয়-স্বজনরা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এসব কর্মসূচি করা হয়।
জানা যায়, গত ১৩ অক্টোবর রাতে সদর উপজেলার মঠেরবাজার এলাকায় ট্রাক থামিয়ে নান্তা করছিলো এনায়েত মল্লিক। এসময় একটি অটোরিক্সা পিছন থেকে ট্রাকে ধাক্কা দিলে এক পর্যায়ে অটোরিক্সার চালক জালাল বেপারী ও তার লোকজন এনায়েত মল্লিকের উপর হামলা চালায়। এতে এনায়েত মল্লিককে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করলে প্রথমে সদর হাসপাতালে আনালে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এই ঘটনায় মঠের বাজার এলাকার মোহাম্মদ আলী মুন্সির ছেলে রাজীব মুন্সিসহ ১৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও কোন আসামীরা গ্রেফতার হচ্ছে না। এই দাবীতে সকাল ১০ থেকে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মাদারীপুর শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে জড়ো হয়। পরে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, শ্রমিক নেতা রাজিব, দুলাল মুন্সি, আল-আমীন প্রমুখ।
এসময় নিহতের পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীও মানববন্ধনের অংশ নেয়। তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃশান্তমূলক শাস্তির দাবী করেন। অন্যথায় পুরো মাদারীপুর জেলায় সব ধরণের পরিবহন বন্ধেও হুমকি দেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!