1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৭.২৪ এএম
  • ১৫০ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
লিবিয়ায় বন্দির পর নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। বুধবার দুপুরে মাদারীপুর নতুন শহর এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পাশাপাশি এ ঘটনার মূলহোতা গ্রেফতার মানব পাচার চক্রের সক্রিয় সদস্য ইলিয়াস ফরিককে শোন অ্যারেস্ট দেখানোর দাবি তাদের। গ্রেফতার ইলিয়াস পাশর্^বর্তী জেলা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের বড়দিয়া গ্রামের আক্কাস ফকিরের ছেলে। নিখোঁজ যুবকরা হলেন, মাদারীপুর সদর উপজেলার ছোট দুধখালী গ্রামের করিম হাওলাদারের ছেলে ইব্রাহিম, দক্ষিন দুধখালী গ্রামের সুক্কুর আলী ফকিরের ছেলে কামরুল জামান, বোয়ালিয়া গ্রামের মোক্তার হোসেন বেপারীর সামি বেপারী।

জানা যায়, গোপালগঞ্জের মুকসুদপুর থানার রাঘদী ইউনিয়নের বড়দিয়া গ্রামের আক্কাস ফকিরের ছেলে ইলিয়াস ফকিরের সাথে ইতালি নেয়ার চুক্তি হয় মাদারীপুর সদর উপজেলার তিনটি পরিবারের। চুক্তিমতে প্রত্যেক পরিবার ২০ লাখ টাকা করে ইলিয়াসকে দেয়। পরে গতবছরের সেপ্টেম্বরে কামরুল জামান, ইব্রাহিম হাওলাদার ও সামি বেপারীকে লিবিয়ায় নিয়ে বন্দি করে মাফিয়ারা। শারিরিক নির্যাতন করে পরিবারের কাছে ভিডিও ও ছবি পাঠিয়ে আদায় করে মুক্তিপণের লাখ লাখ টাকা। কিন্তু ওই তিনযুবককে মুক্তি দেয়নি মাফিয়াচক্র। গত কয়েকমাস ধরে নিখোঁজ যুবকরা। যুবকদের ফেরত পেতে ও দাললের বিচারের আশায় তিন যুবকের পরিবার আদালতের দ্বারস্থ হন। পরে আদালতের নির্দেশে সদর মডেল থানায় তিনটি মামলা রেকর্ড হয়। কিন্তু এই মামলাগুলোতে মাফিয়া ডন ইলিয়াস ফরিককে গ্রেফতার করতে পারেনি মাদারীপুরের পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!