1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
৬৬০০ পিস ইয়াবাসহ পটুয়াখালীতে ১জন গ্রেফতার - Madaripur Protidin
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

৬৬০০ পিস ইয়াবাসহ পটুয়াখালীতে ১জন গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০, ৩.১৬ পিএম
  • ৮৮৯ জন পঠিত

অফিস রিপোর্টঃ পটুয়াখালী জেলার সদর থানার কলেজ রোড এর বিএডিসি এলাকা হতে ০১ (এক) জন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৮,পটুয়াখালী ক্যাম্প। গ্রেফতারকৃত আসামী হলো মোঃ আলমগীর হোসেন (৪০), পিতা-মৃত ইউসুফ গাজী, সাং-মহিষকাটা, থানা-আমতলী, জেলা-বরগুনা। র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পে এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭/১০/২০২০ইং তারিখ রাত আনুমানিক ১১:৩০ ঘটিকার সময় আসামীর ভাড়া বাসায় অভিযান চালায়। এসময় আসামীর ওয়ারড্রবের গোপন চ্যাম্বার থেকে ৬৬০০ (ছয় হাজার ছয়শত)পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামী স্বীকার করে পেশায় সে একজন ট্রলার ব্যবসায়ী হলেও ইয়াবাই তার প্রকৃত ব্যবসা।এলাকায় ভালো,ভদ্র মানুষের লেবাস ধারণ করে সে দীর্ঘ দিন যাবত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসছে বলে জানায়। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!