1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টেকেরহাটে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যা । ছেলে আহত । - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

টেকেরহাটে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যা । ছেলে আহত ।

  • প্রকাশিত : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০, ২.৫৯ পিএম
  • ৯৫২ জন পঠিত

টেকেরহাট ও মুকসুদপুর সংবাদদাতা।
টেকেরহাট বন্দর উত্তরপাড়ে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সাহানা বেগমকে (৫০) কুপিয়ে হত্যা করেছে স্বামী সামচু শেখ (৬০) । এসময় কোপের আঘাতে ছেলে মিঠুন শেখ (৩০) গুরুতর আহত হয়েছে । সোমবার সকাল ৭ টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলাধীন চরপ্রসন্নদী গ্রামে এ ঘটনা ঘটে । আহত ও নিহতের বাড়ি একই উপজেলার রাঘদী ইউনিয়নের তাতীহাটি গ্রামে । তারা চরপ্রসন্নদী গ্রামে মজিবরের বাড়িতে ভাড়া বাসায় থাকতো ।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানাযায়, মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের তাতীহাটি গ্রামের সামচু শেখ তার পরিবারের লোকজন নিয়ে দীর্ঘদিন যাবত একই ইউনিয়নের চরপ্রসন্নদী গ্রামের (টেকেরহাট উত্তরপাড়) এফ.সি স্কুল সংলগ্ন মজিবরের বাসায় ভাড়া থাকতো । সোমবার সকাল ৭টার সময় পারিবারিক কলহের জের ধরে ছেলে মিঠুন শেখ ও মা সাহানা বেগমের মধ্যে কথাকাটাকাটি হয় । এসময় সামচু শেখ তার স্ত্রী ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় । পরে স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্ত্রী সাহানা বেগমকে (৫০) মৃত ঘোষনা করে এবং ছেলে মিঠুন শেখকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয় ।
সামচু শেখের মেয়ে রুবিয়া আক্তার (১৯) জানায়, প্রায় দিন আমার বাবা, মা ও ভাইয়ের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো । ঘটনার দিন সকালে আমি কাজের জন্য বাহিরে যাই । পরে ফিরে এসে দেখি আমার বাবা সামচু শেখ আমার মা ও ভাইকে কুপিয়ে জখম করে পালিয়ে গেছে ।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত ওসি খোন্দকার আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!