1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুন্সিগঞ্জের গজারিয়া হতে কুখ্যাত রিটু বাহিনী প্রধান ১৫ মামলার আসামী রিটু ও তার দুই সহযোগীকে ২টি বিদেশী অস্ত্র, গুলি এবং মাদকসহ আটক করেছে র‌্যাব-৪ - Madaripur Protidin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মুন্সিগঞ্জের গজারিয়া হতে কুখ্যাত রিটু বাহিনী প্রধান ১৫ মামলার আসামী রিটু ও তার দুই সহযোগীকে ২টি বিদেশী অস্ত্র, গুলি এবং মাদকসহ আটক করেছে র‌্যাব-৪

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০, ৮.১১ এএম
  • ৮৭১ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি অস্ত্র, মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ সংঘবদ্ধ ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী গ্রুপ থেকে সাধারণ জনগণকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
র‌্যাব সুত্র জানায়, ১৮ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল মুন্সিগঞ্জের গজারিয়া থানাধীন মেঘনা পুরাতন ফেরীঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি, ২৯০ পিস ইয়াবা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকারসহ অবৈধ অস্ত্রধারী কুখ্যাত ও দুর্র্ধর্ষ সন্ত্রাসী ১। রিটু প্রধান (৩২) ও তার দুই সহযোগী ২। আলামিন প্রধান (৩৮) এবং ৩। মোঃ আলমগীর হোসেন প্রধান (২৮) সর্ব থানা-গজারিয়া, জেলা-মুন্সিগঞ্জদের’কে গ্রেফতার করতে সমর্থ হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী রপ্তানি পণ্যের গাড়ি লুট/ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা এবং চোরাকারবারি, আন্তঃ বাহিনী ট্রাক সমিতির নামে চাঁদা আদায়, ভূমি দস্যুতা এবং মেঘনা ঘাট এলাকায় চোরাই তেল, সার, কয়লা ও পাম অয়েল সয়াবিনের অবৈধ ব্যবসা। সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিলো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে হত্যাসহ ১৫ টি নিয়মিত মামলা ছাড়াও বিভিন্ন থানায় অপহরণ, ছিনতাই, মারামারি ও মাদক বিষয়ক মামলা রয়েছে। এরা মূলত অস্ত্রধারী সন্ত্রাসী হওয়ায় সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস করত না এবং কেউ তাদের বিরুদ্ধে কোন অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতিসহ জান-মালের ক্ষতি করত।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!