1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকা জেলার আশুলিয়া থেকে ৯০৪ বোতল ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার। - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

ঢাকা জেলার আশুলিয়া থেকে ৯০৪ বোতল ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার।

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০, ৪.২২ পিএম
  • ৯০৭ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব-৪ এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের পাশা-পাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।

র‌্যাব জানায়, ১৯ অক্টোবর গোপন সূত্রে জানা যায়, আশুলিয়া থানাধীন ইয়ারপুর এলাকায় মোঃ ইকবাল হোসেন @ লেবু @ লেদু তার নিজ বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ভারতীয় তৈরী ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করে রেখেছে। উক্ত সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ১৯ অক্টোবর ২০২০ তারিখ রাত ১১.৫৫ ঘটিকা মোঃ ইকবাল হোসেন @ লেবু @ লেদু এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা ৯০৪ বোতল ফেন্সিডিল, ৩টি মোবাইল এবং নগদ ১২,৬৭০/-টাকাসহ আসামী ১। মোঃ ইকবাল হোসেন @ লেবু @ লেদু (৪৮) এবং ২। মোছাঃ নার্গিস বেগম (৩৭), উভয় জেলা- গোপালগঞ্জদ্বয়’কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীদ্বয় স্বামী-স্ত্রী এবং তারা দীর্ঘদিন যাবৎ দেশের ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে কৌশলে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে নিজ বসতবাড়ীতে মজুত ও বিক্রয় করে আসছিল।
উপরোক্ত বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাড়াশি অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!