1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার হেমায়েতপুর হতে শীর্ষ সন্ত্রাসী, গণধর্ষণ ও চাঁদাবাজি সহ ৯টি মামলার আসামী শেখ ফরিদ’কে বিদেশি অস্ত্র ও মাদক সহ আটক - Madaripur Protidin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

ঢাকার হেমায়েতপুর হতে শীর্ষ সন্ত্রাসী, গণধর্ষণ ও চাঁদাবাজি সহ ৯টি মামলার আসামী শেখ ফরিদ’কে বিদেশি অস্ত্র ও মাদক সহ আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০, ৬.০০ পিএম
  • ৮৬৭ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্ম-প্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি ধর্ষণ, অস্ত্র, মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ সংঘবদ্ধ ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী গ্রুপ থেকে সাধারণ জনগণকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত রয়েছে।
র‌্যাব সুত্র জানায়, ২১ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার সাভার থানাধীন হেমায়েতপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্রধারী, গনধর্ষণ ও চাঁদাবাজি মামলাসহ ০৯ টি নিয়মিত মামলার আসামী, মাদককারবারী এবং শীর্ষস্থানীয় সন্ত্রাসী শেখ ফরিদ (৪২), জেলা-ঢাকা’কে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ১ রাউন্ড গুলি এবং ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করতে সমর্থ হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় গনধর্ষণ ও চাঁদাবাজির মামলা সহ ০৯ টি নিয়মিত মামলা রয়েছে। সে মূলত অভ্যাসগত ধর্ষনকারী, চাঁদাবাজ, শীর্ষস্থানীয় মাদককারবারী এবং অস্ত্রধারী দুর্র্ধষ সন্ত্রাসী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কথা বলতে সাহস করত না এবং তার বিরুদ্ধে কেউ কোন অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতিসহ জান-মালের ক্ষতি করতো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!