1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার আশুলিয়া থেকে মিনি ক্যাসিনো জুয়ার আসর হতে মাদকসহ ২১ জন গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

ঢাকার আশুলিয়া থেকে মিনি ক্যাসিনো জুয়ার আসর হতে মাদকসহ ২১ জন গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০, ৪.০১ পিএম
  • ৮১৭ জন পঠিত

অফিস রিপোর্টঃ এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। এছাড়াও জঙ্গীবাদ, মাদক, সন্ত্রাস, অস্ত্র, খুন, ধর্ষণ, নাশকতা, স্পর্শকাতর ঘটনার রহস্য উদঘাটনসহ অন্যান্য অপরাধের পাশাপাশি সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্যাসিনো এবং অনলাইন ক্যাসিনো বিরোধী অভিযান পরিচালনার ক্ষেত্রে র‌্যাব সদা সচেষ্ট।

২৪ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, অবৈধভাবে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় কিছু অসাধু লোকজন ক্যারাম খেলার আড়ালে ক্যাসিনোসহ মাদক দ্রব্য সেবন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঐদিন সন্ধ্যা ১৯.৩০ ঘটিকা হতে রাত ১১.৩০ ঘটিকা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমান এর উপস্থিতিতে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম সজল এর নেতৃত্বে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল আশুলিয়া থানাধীন কাইচাবাড়ি এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে মিনি ক্যাসিনো জুয়ার আসর হতে প্লেয়িং কার্ডসহ ০১ টি ইলেক্ট্রিক ক্যাসিনো বোর্ড, ১০০ পিস ইয়াবা, ১২ ক্যান বিদেশী বিয়ার, ২২ টি মোবাইল এবং নগদ ৩৮,০০০/-টাকাসহ ২১ জন জুয়াড়ীকে হাতেনাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেনঃ-

মোঃ বিল্লাল (৩৮) জেলাঃ- জামালপুর, মোঃ জুয়েল (২৮) জেলাঃ- ঢাকা, মোঃ মইদুল ইসলাম (৩২) জেলাঃ- ঢাকা, মোঃ সবুজ মিয়া (২৮) জেলাঃ- জামালপুর, মোঃ শরিফ (২৮) জেলাঃ- ঢাকা, মোঃ লিটন (৪৫) জেলাঃ- টাঙ্গাইল, মোঃ রবিউল মোল্ল্যা (২৪) জেলাঃ- ফরিদপুর, মোঃ আবু তালেব (২০) জেলাঃ- গাইবান্ধা, মোঃ দিয়াজুল ইসলাম (২০) জেলাঃ- ঢাকা, মোঃ শিপন (২০) জেলাঃ- জামালপুর, মোঃ আব্দুল আলিম (৩৫) জেলাঃ- রংপুর, মোঃ আজাদুল ইসলাম (৫০) জেলাঃ- জয়পুরহাট, মোঃ সোহেল মোল্ল্যা (৩২) জেলাঃ- রাজবাড়ী, মোঃ আসাদুল ইসলাম (৩০) জেলাঃ- গাইবান্ধা, মোঃ এখলাছ (৩৫) জেলাঃ- ঢাকা, মোঃ মঈন মিয়া (২৮) জেলাঃ-ঢাকা, মোঃ মাসুদ রানা (২০) জেলাঃ- নাটোর, মোঃ হাবিবুর রহমান (৪৭) জেলাঃ- গাইবান্ধা, মোঃ রুবেল মিয়া (৩৩) জেলাঃ- ময়মনসিংহ, মোঃ ফজলে রাব্বি (২২) জেলাঃ- বরিশাল, মোঃ রনি ভূঁইয়া (২৫) জেলাঃ- নোয়াখালি।
গ্রেফতারকৃত আসামীরা উক্ত অভিযোগের সত্যতা স্বীকার করেছে। ক্যাসিনো বোর্ডের মূল মালিক পলাতক রয়েছে। মূল মালিকসহ অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত জুয়া আইনে ও মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে র‌্যাব-৪ এরুপ ক্যাসিনোসহ অনলাইন ক্যাসিনো বিরোধী নজরদারি এবং সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!