1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
চাঞ্চল্যকর কিশোরী কাজল হত্যা মামলার আসামী জুয়েল র‌্যাবের হাতে গ্রেফতার । - Madaripur Protidin
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

চাঞ্চল্যকর কিশোরী কাজল হত্যা মামলার আসামী জুয়েল র‌্যাবের হাতে গ্রেফতার ।

  • প্রকাশিত : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০, ৭.০৬ এএম
  • ৮২৫ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি ॥
র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল রোববার সকালে অভিযান চালিয়ে শরীয়তপুর জেলার ডামুড্যা থানা এলাকার চাঞ্চল্যকর কিশোরী কাজল আক্তার হত্যাকারী মোঃ জুয়েল খানকে (১৮) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী শরীয়তপুর জেলার ডামুড্যা থানার বড় নওগাঁ গ্রামের মোঃ আলী আজগর খানের ছেলে।
রোববার দুপুরে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গত ২১ অক্টোবর রাতে কে বা কারা শরীয়তপুর জেলার ডামুড্যা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কুলকুড়ি এলাকার আলাউদ্দিন ছৈয়ালের মেয়ে কাজল আক্তারকে (১৫) হত্যা করে হাত-পা বেঁধে প্রতিবেশির বাড়ির পিছনে খালের মধ্যে ফেলে রেখে যায়। পরদিন ২২ অক্টোবর এ ব্যাপারে ডামুড্যা থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয় (যার নং-১৪, তারিখঃ ২২ অক্টোবর ২০২০খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড)। র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্প শুরু থেকেই ঘটনার জট খুলতে মাঠে নামে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গ্রেফতারকৃত আসামি মোঃ জুয়েল খান আরও ২-৩ জন সহযোগে ভিকটিম কাজল আক্তারকে ধর্ষণপূর্বক নির্মমভাবে হত্যা করে এবং হাত-পা বেঁধে লাশ খালে ফেলে দেয়। এই তথ্য পেয়ে র‌্যাব-৮ অভিযান চালিয়ে আসামি জুয়েলকে গ্রেফতার করে। আটককৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে এবং প্রকৃত রহস্য উন্মোচন করে। আটককৃত আসামিকে ডামুড্যা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান জানান, র‌্যাব-৮ এর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!