1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালী থেকে ০২ (দুই) জন সমকামী নারীকে আটক - Madaripur Protidin
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

পটুয়াখালী থেকে ০২ (দুই) জন সমকামী নারীকে আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০, ৬.৫১ এএম
  • ৮৬৪ জন পঠিত

অফিস রিপোর্ট ঃ ২৮ অক্টোবর ভোর ০৫:০০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার সদর থানার লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ০২ (দুই) জন সমকামী নারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প। গ্রেফতারকৃত মূল আসামীর দাবি তারা অপ্রাপ্ত বয়স্ক হলেও তারা পালিয়ে গিয়ে বিবাহ করেছে। জিজ্ঞাসাবাদে একপর্যায়ে জানা যায় যে, তাদের পরিচয় জানুয়ারি ২০২০ সালে ফেইসবুকের মাধ্যমে। ফেইসবুকের ম্যাসেঞ্জারের মাধ্যমে তাদের সম্পর্ক গড়ে তোলে এবং ০৯/১০ মাস ধরে তাদের সাথে এই সম্পর্ক চলছে। এরই মধ্যে বেশ কয়েক বার দেখাও করেছে তারা। এছাড়াও গ্রেফতারকৃত মূল আসামীর বিরুদ্ধে পূর্বে থেকেই একটি মাদকের মামলা রয়েছে। ভুক্তভোগির পরিবারের অভিযোগ যে গ্রেফতাকৃত মূল আসামী তার মেয়ের বয়স অল্প হওয়ায় এই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন প্রলভন দেখিয়ে, মগজ ধোলাই করে, ফুসলিয়ে এবং একপর্যায়ে জোড় করে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ সংক্রান্তে ভুক্তভোগির পরিবার বাউফল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এবং অপহৃত ভিকটিমকে উদ্ধারের জন্য র‌্যাবের সহযোগিতা কামনা করেন। র‌্যাবের একটি বিশেষ চৌকস আভিযানিক দল ভিকটিম সহ মূল আসামীকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ভিকটিম ও আটককৃত আসামীকে পটুয়াখালী জেলার বাউফল থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ভিকটিমের পিতা বাদী হয়ে পটুয়াখালী জেলার বাউফল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

র‌্যাবের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!