1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
আশুলিয়ায় ৩ টি পৃথক ফার্মেসিকে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের অভিযোগে ৩ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড - Madaripur Protidin
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আশুলিয়ায় ৩ টি পৃথক ফার্মেসিকে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের অভিযোগে ৩ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০, ১২.৪৪ পিএম
  • ৮৫৪ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড তথা অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মত ঘৃণ্যতম অপরাধের রহস্য উদঘাটনসহ অনুমোদনহীন ও নকল আমদানি নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের অভিযোগে বিভিন্ন ঔষধ কোম্পানীতে মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার পূর্বক অর্থদন্ড আদায়ে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
র‌্যাব সুত্র জানায়ঃ ঢাকা জেলার আশুলিয়ায় থানাধীন এলাকায় ঔষধ প্রশাসন এর অনুমোদন ব্যতীত ও আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ঔষধ মজুদ ও বিক্রয়ের অপরাধে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল মেজর এ এইচ এম আদনান তফাদার, এসজিপি এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানএর নেতৃত্বে ২৯/১০/২০২০ ইং তারিখ ১২.৩০ ঘটিকা হতে ১৭০০ ঘটিকা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে নি¤েœাক্ত ফার্মেসিকে অর্থদন্ড প্রদান করেনঃ-
১। রানা মেডিসিন কর্নার এর মালিক রানা মিয়া (৪০)’কে ২,৫০,০০০/-টাকা
২। এম আর মেডিসিন পয়েন্ট এর মালিক মোঃ মিজানুর রহমান (৩৫)’কে ৫০,০০০/-টাকা
৩। মোঃ মমিনুল ইসলাম (২৬)’কে ৫০,০০০/-টাকা
এছাড়াও ০৩ টি ফার্মেসী হতে বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন অবৈধ ওষুধ জব্দ করা হয় এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। ভবিষ্যতে জনস্বাস্থ্যের সুরক্ষার্থে র‌্যাবের এ ধরনের অনুমোদনহীন নকল ঔষধ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!