1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে পূর্ব শত্র“তার জের ধরে সংঘর্ষ । এক ছাত্র নিহত । ৮জন আহত । - Madaripur Protidin
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

মুকসুদপুরে পূর্ব শত্র“তার জের ধরে সংঘর্ষ । এক ছাত্র নিহত । ৮জন আহত ।

  • প্রকাশিত : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০, ২.৩৫ পিএম
  • ৮০৯ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে সুমন খান (২৭) নামে এক কলেজ ছাত্র নিহত এবং উভয় পক্ষের ৮জন আহত হয়েছে । শুক্রবার সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ঢাকপাড় গ্রামে এ ঘটনা ঘটে । নিহত সুমন খান (২৭) উক্ত গ্রামের আলী আহমেদ খানের ছেলে ও ফরিদপুর পলিটেকনিক্যাল কলেজের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সমাপনী বছরের ছাত্র ছিলেন ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনয়নের ঢাকপাড় গ্রামে বৃহস্পতিবার বিকালে পূর্ব শত্র“তার জের ধরে আলী আহমেদ খান পক্ষের লোকজন বিল্লাল খান পক্ষের লোক রুহুল শেখকে মারধর করে। এই ঘটনার জের ধরে শুক্রবার সকালে বিল্লাল খান পক্ষের লোকজন আলী আহমেদ খানের লোকজনের উপর হামলা করে । এসময় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে । এ সংঘর্ষে উভয় পক্ষের ৮জন আহত হয় । গুরুতর আহত অবস্থায় কলেজ ছাত্র সুমন খান ও তার পিতা আলী আহমেদ খান, মারুপ ও রাজুকে প্রথমে মুকসুদপুর ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার বিকালে কলেজ ছাত্র সুমন খানের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সুমন খান মারা যায় ।
মুকসুদপুর থানার ওসি মোঃ আবু বকর মিয়া জানান, পুলিশ সংঘর্ষে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । পরিস্থিতি এখন শান্ত রয়েছে

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!