1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে বাল্য বিবাহে সহযোগিতা করায় কাজীর সহযোগিকে ৬মাসের কারাদন্ড। - Madaripur Protidin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে বাল্য বিবাহে সহযোগিতা করায় কাজীর সহযোগিকে ৬মাসের কারাদন্ড।

  • প্রকাশিত : রবিবার, ১ নভেম্বর, ২০২০, ৭.০৩ পিএম
  • ৯০৫ জন পঠিত

রাজৈর প্রতিনিধি। মাদারীপুরের রাজৈরে বাল্য বিবাহে সহযোগিতা করায় কাজীর সহযোগিকে হান্নান শেখকে ৬মাসের জেল দিয়ে ভ্রাম্যমান আদালত। রোববার (১-১১-২০)বিকালে পুলিশ অভিযুক্ত হান্নান শেখকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে নিয়ে আসে । এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে হান্নান শেখকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। হান্নান দীর্ঘদিন যাবত হোসেনপুর ইউনিয়নের কাজী মেহেদী হাসানের সহযোগি হিসেবে কাজ করে আসছিল। জানা যায়, কিছুদিন আগে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের ইমরান শেখ তার অপ্রাপ্ত বয়স্ক মেয়ে (কনিকা-১৫) বিবাহ ঠিক করে। খবর পেয়ে মহিলা বিষয়ক কর্মকতা ইমরান শেখকে ডেকে এনে “প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিবাহ দিবে না” মর্মে মুচলেকা দিয়ে যায়। কিন্তু কয়েক দিন না যেতেই ইমরান শেখ গোপনে একই উপজেলার হোসেনপুর ইউনিয়নের তাতীকান্দা গ্রামে এনে তার ঐ অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিবাহ দিয়ে দেয় । আর এ বাল্য বিবাহের কাজে সহযোগিতা করেন হোসেনপুর ইউনিয়নের কাজী মেহেদী হাসানের সহযোগি তাতীকান্দা গ্রামের একটি মসজিদের ইমাম হান্নান শেখ। রাজৈর মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আকতার কনা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কাজী (বিবাহ রেজিষ্টার) মেহেদী হাসানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের পাশাপশি লাইসেন্স বাতিলের সুপারিশ করা হবে। হোসেনপুর বিদ্যানন্দী দাখিল মাদ্রাসার সুপার কাজী মেহেদী হাসান পলাতক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!