1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে হামলা শিকার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের দুই কর্মকর্তাসহ পাঁচ সদস্য । ১৯জন নামীয় আসামী ও আরও ১০/১২জনকে আসামী করে মামলা দায়ের। দুইজন গ্রেফতার। - Madaripur Protidin
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

মুকসুদপুরে মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে হামলা শিকার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের দুই কর্মকর্তাসহ পাঁচ সদস্য । ১৯জন নামীয় আসামী ও আরও ১০/১২জনকে আসামী করে মামলা দায়ের। দুইজন গ্রেফতার।

  • প্রকাশিত : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০, ১২.৪৭ পিএম
  • ৭৮৯ জন পঠিত

ফলোআপ

টেকেরহাট ও মুকসুদপুর সংবাদদাতা।
টেকেরহাট বন্দর সংলগ্ন মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার সীমান্ত রেখায় মুকসুদপুরে মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের দুই কর্মকর্তাসহ পাঁচ সদস্য । বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার রাঘদী ইউনিয়নের পূর্ব রাঘদী গ্রামে এ ঘটনা ঘটে । হামলার শিকার মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ওই কর্মকর্তারা হলেন, পরিদর্শক বিমল চন্দ্র বিশ্বাস (৫৪), এএসআই গোলাম কিবরিয়া (৪৩), সিপাহী হাসান (৩০) , সিপাহী সাইদুর (৩০) ও ড্রাইভার রাসেল ইসলাম (৩১) । তাদেরকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।এব্যপারে ১৯জনকে নামীয় আসামী ও আরও১০/১২জনকে অজ্ঞাত  আসামী করে মুকসুদপুর থানায় মামলা দায়ের হয়েছে।পুলিশ এ মামলার দুই আসামীকে গ্রেতার করেছে।
সিন্দিয়াঘাট পুলিশ, মাদারীপুর মাদকদ্রব্য অধিদপ্তর ও স্থানীয় সুত্র জানায়, উক্ত গ্রামে শাহিন শেখ (২৪) নামে এক বড় মাদক ব্যবসায়ীর নিকট মাদকের একটি বড় চালান এসেছে- গোপন সূত্রে এমন খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক বিমল চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম অধিদপ্তরের গাড়ী নিয়ে রাজৈর ও মুকসুদপুর উপজেলার সীমান্তবর্তী (মাত্র ৩০হাত দুরে) পূর্ব রাঘদী গ্রামে সরোয়ার শেখের ছেলে মাদক ব্যবসায়ী শাহিন শেখের (২৪) ঘর থেকে মাদক উদ্ধারে যায় । এসময় শাহিনের ঘরের দরজা ধাক্কাধাক্কি করলে শাহিনের স্ত্রী সোনিয়া বেগম চিৎকার দিলে বাড়ীর অন্যান্যরা এগিয়ে আসে এবং কথাকাটাকাটি হয় । পরিদর্শক বিমল চন্দ্র বিশ্বাস ও এএসআই গোলাম কিবরিয়া জানান, এসময় কথাকাটাকাটির এক পর্যায় উত্তেজনা দেখে নিজেদের মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা বলে পরিচয়পত্র দেখালেও ডাকাত ডাকাত বলে চিৎকার দিতে থাকে বাড়ির লোকজন । পরে এলাকাবাসি এগিয়ে এসে ওই কর্মকর্তাদের উপর ব্যাপক হামলা চালিয়ে বেদম মারপিট করে ২জনকে আটকে রাখে । এসময় অন্য তিনজন দৌড়ে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করে। হামলাকারীরা এসময় ওই কর্মকর্তাদের কাছ থেকে মোবাইল সেট ওয়াকিটকি, হ্যান্ডকাপ, আইডি কার্ড ও কিছু নগদ টাকা ছিনিয়ে নেয় । পরে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই আটককৃত কর্মকর্তাদের উদ্ধার করে এবং স্থানীয়দের সহযোগিতায় ছিনিয়ে নেয়া ওয়াকিটকি ও হান্ডকাপসহ অন্যান্য মালামাল উদ্ধার করে। হামলার খবর পেয়ে মাদারীপুর অধিদপ্তরের সহকারী পরিচালক আসলাম হোসেন ঘটনাস্থলে ছুটে আসেন । এব্যাপারে তিনি (মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক আসলাম হোসেন) জানান, আমাদের একটি টিম বৃহস্পতিবার ভোরে দুই জেলার সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে যাওয়ার পর মাদক ব্যবসায়ীদের দ্বারা হামলার শিকার হয়ে আহত হয়েছে। আহত ৫জনকে রাজৈর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এব্যাপারে মামলা দায়ের করা হবে ।
মাদক ব্যবসায়ী শাহিনের চাচা মানোয়ারের দাবি, সাদা পোষোকে কিছু লোক এসে শাহিনের দরজা ধাক্কাধাক্কি করলে আমাদের সন্দেহ হয় এবং ডাকাত মনে করে এলাকাবাসি হামলা করে ।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!