1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অবমাননাকর প্রচারণা চালানোর দায়ে রাজধানীর মিরপুর থেকে ইসরাত জাহান রেইলি (১৯)'কে গ্রেফতার - Madaripur Protidin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অবমাননাকর প্রচারণা চালানোর দায়ে রাজধানীর মিরপুর থেকে ইসরাত জাহান রেইলি (১৯)’কে গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০, ৩.২৬ পিএম
  • ৮৪০ জন পঠিত

অফিস রিপোর্টঃ এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। সাম্প্রতিককালে ধর্মীয় উস্কানিমূলক লেখা, পোস্ট ও ব্যাঙ্গচিত্র বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দেশের আইন-শৃঙ্খলা অবনতি করার নিমিত্তে একটি সংঘবদ্ধ গোষ্ঠী কাজ করে আসছে। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি সাম্প্রতিক ধর্মীয় উস্কানিমূলক সাইবার অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা তৎপর।

র‌্যাব-৪ সুত্র জানায়, ০৫ নভেম্বর রাত ২০.০০ ঘটিকায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল দারুসসালাম থানাধীন এলাকা হতে ধর্মীয় উস্কানিমূলক কুৎসা রটানোর দায়ে ইসরাত জাহান রেইলি (১৯) কে গ্রেফতার করতে সক্ষম হয়। মূলত সে নিজ নামে ০৭ টি ফেইসবুক আইডি, ০২ টি ব্যক্তিগত ব্লগভিত্তিক ফেইসবুক পেইজ এবং টুইটার আইডি হতে দীর্ঘদিন ধরে ধর্মীয় উস্কানিমূলক ও বিদ্বেষী পোস্ট করে আসছে। তার একাধিক ফেইসবুক আইডি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরেও সে নতুন আইডি খোলে ধর্মীয় উস্কানিমূলক প্রচারণার চেষ্টা চালিয়ে আসছিলো। উস্কানিমূলক বিভিন্ন কুরুচিপূর্ণ ব্যাঙ্গচিত্র, বক্তব্য ও ধর্ম বিদ্বেষী ডিজিটাল কন্টেন্টের স্ক্রিনশট জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী উক্ত অভিযোগের সত্যতা স্বীকার করেছে এবং এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এইরুপ উস্কানিমূলক সাইবার অপরাধীর বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোরালো অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!