1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈর পৌরসভার নির্বাচনে মেয়র পদে প্রার্থীর ছড়াছড়ি। জমজমাট প্রচারনা। ভোট গৃহীত হবে ইভিএম মেশিনে । - Madaripur Protidin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈর পৌরসভার নির্বাচনে মেয়র পদে প্রার্থীর ছড়াছড়ি। জমজমাট প্রচারনা। ভোট গৃহীত হবে ইভিএম মেশিনে ।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০, ৩.৫০ পিএম
  • ৮৩২ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।। মাদারীপুরের রাজৈর পৌরসভার নির্বাচনে কমিশনার প্রার্থীর পাশাপাশি মেয়র পদেও অধিক সংখ্যক সম্ভব্য প্রার্থীর ভোটের মাঠ চষে বেড়াচ্ছে। সকাল বিকাল ও রাতে প্রতি ভোটারের দ্বারে ভোট প্রার্থনা করে হানা দিচ্ছেন। পাশাপাশি দলীয় সমর্থন পাওয়া জন্য লবিং করে যাচ্ছে। মেয়র পদে সম্ভব্য পার্থী হিসেবে এপর্যন্ত ১৩ জনের নাম পাওয়া গেছে। তবে এ ১৩জনের মধ্যে আওয়ামীলীগ দলীয় ১০জন। রাজৈর পৌর আওয়ামীলীগের আহবায়ক মোঃ মতিয়ার রহমান জানান, আওয়ামীলীগ দলীয় ১০জনের মধ্যে ৭জন দলীয় মনোনয়ন পাওয়ার জন্য ফরম
পুরন করেছে এবং এ ৭জনের পুরনকৃত ফরম আমরা কেন্দ্রে পাঠিয়ে দিয়েছি। আর ঐ সাত প্রার্থী দলীয় মনোনয়ন পেতে জোর লবিং করে যাচ্ছে।
সম্ভব্য পার্থীরা হলেন-বর্তমান মেয়র শামীম নেওয়াজ মুন্সী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখ-, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবু বকর লেলিন-, মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও শহীদ সরদার শাজাহান বালিকা উচ্চবিদ্যালয়ের প্রভাষক নাজমা রশিদ, পৌর আওয়ামীলীগের -যুগ্ম আহবায়ক ও চরমুগুরিয়া কলেজের অধ্যাপিকা গোপা শারমিন, শ্রমিকলীগের সভাপতি সাহাবুদ্দিন সাহা, ছাত্রলীগ নেতা মোস্তাফা মনির সুজন, স্বেচ্ছালীগের সভাপতি মোঃ জামাল মাতুব্বর, সাবেক ভাইস চেয়ারম্যান লিতা কুদ্দুস, সম্পাদক সাপ্তাহিক সুবার্তা শেখ মোস্তাফিজুল হক নাদির, বিএনপি দলীয় মেজবাউল ইসলাম বাবু হাওলাদার, ব্যবসায়ি মোঃ মোশারফ ফকির ও শিক্ষক মাহবুবুর রহমান খোকন।
মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, রাজৈর পৌরসভা নির্বাচনে ১৫ নভেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ১৭ নভেম্বর বাছাই, ২৩ নভেম্বর প্রত্যাহার এবং ১০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ১৫৩৬৭ পুরুষ ও ১৫০৫১ মহিলা ভোটার ১২টি ভোট কেন্দ্রের ৭৫টি বুথে ভোট প্রয়োগ করবে। তবে এবার ভোট গ্রহন করা হবে ইভিএম মেশিনের মাধ্যমে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!