1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে  প্রবাসী যুবককে কুপিয়ে  আহত, বিদেশ যাওয়া অনিশ্চিত।অন্যদিকে  ঘর মেরামত করাকে কেন্দ্র করে আহত   ৫ জন। - Madaripur Protidin
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত

রাজৈরে  প্রবাসী যুবককে কুপিয়ে  আহত, বিদেশ যাওয়া অনিশ্চিত।অন্যদিকে  ঘর মেরামত করাকে কেন্দ্র করে আহত   ৫ জন।

  • প্রকাশিত : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০, ৭.২৩ এএম
  • ৯৩০ জন পঠিত
 টুটুল বিশ্বাস, রাজৈর#
মাদারীপুরের রাজৈরের দূর্গাবর্দি গ্রামের  সৌদি আরব প্রবাসী এক যুবককে পূর্বশত্রুার জেরে প্রতিপক্ষের লোকেরা  পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে   প্রবাসী আশিকুজ্জান খালাশী (৩৩)কে।ঘটনা টি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত দশটার দিকে। আহত  প্রবাসী  এখন রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ চিকিৎসাধীন রয়েছে। প্রবাসীর পিতা নুরুল ইসলাম খালাশী রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ করেছে  শুক্রবার (১৩ নভেম্বর)  সকালে।
পুলিশ ও সরেজমিনে গিয়ে যানা যায়   কয়েক দিন আগে মাছ কেনাকে কেন্দ্র করে একই এলাকার ফরহাদ তফাদার, সেলিম তফাদার ও রিয়াজ তফাদারের সাথে কথা কাটা কাটি হয়, তার জেরে এঘটনা ঘটেছে বলে দাবী অভিযোগকারীর।
প্রবাসীর পিতা নুরুল ইসলাম খালাশী বলেন, আমার ছেলে এখন কিভাবে বিদেশে যাবে আর আমার সংসার কিভাবে চলবে। অভিযুক্ত ফরহাদ তফাদারের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
রাজৈর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শেখ  সাদিক বলেন, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
অন্যদিকে হোসেনপুর ইউনিয়নের সত্যবতী গ্রামের বাড়ির জায়গা সংক্রান্ত বিরোধ  কেন্দ্র করে( ১৩/১১/২০২০) শুক্রবার দুপুর ১২ টার দিকে ঘর মেরামত কে কেন্দ্র করে  রনি বেগম (৩২) ও রাজ্জাক শেখের মধ্যে কথা কাটা কাটির একপর্যায়ে রাজ্জাক শেখের   লোকজন দেশীও অস্ত্র নিয়ে মহিলাদের উপর হামলা চালায়। এসময় বিশ্ববিদ্যালয়  পড়ুয়া ছাত্রী সুরভী  আক্তার (২৩) সহ  চারজন আহত হয়েছে। আহতরা এখন রাজৈর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগী  রনি বেগম প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবী করেছেন।
এব্যপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ  সাদিক জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!