1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পল্লবী এলাকা হতে ২৭৫ টি মোবাইলসহ চোর ও ছিনতাইকারী সিন্ডিকেটের ৭ সদস্য গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

পল্লবী এলাকা হতে ২৭৫ টি মোবাইলসহ চোর ও ছিনতাইকারী সিন্ডিকেটের ৭ সদস্য গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০, ৬.৩৮ পিএম
  • ৭৭৯ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাদাবাজী, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মতো ঘৃণ্যতম অপরাধ নির্মূল ও সেগুলোর রহস্য উদঘাটনের পাশাপাশি চোরাই কারবারি বন্ধের লক্ষ্যে অসাধু চোর ও ছিনতাই চক্র গ্রেফতার ও তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট।

র‌্যাব-৪ সুত্র জানায় ১৯ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, কিছু অসাধু লোক চোরাই ও ছিনতাইকৃত মোবাইল বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন সেকশন-১১ এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল তারিখ ২০.০৫ ঘটিকার সময় সেকশন-১১ অভিযান পরিচালনা করে চোরাই ও ছিনতাইকৃত মোবাইল বিক্রয়ের নগদ ২২,৫২০/-টাকাসহ বিভিন্ন ব্র্যান্ডের ০৭ টি পাওয়ার ব্যাংক এবং বিভিন্ন ব্র্যান্ডের ২৭৫ টি চোরাই ও ছিনতাইকৃত মোবাইল (১৬২টি স্মার্ট এন্ড্রয়েড ফোন এবং ১১৩ টি ফিচার/বাটন ফোন) উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলোঃ

১। মোঃ আব্দুল জলিল (৩৩); জেলা- বরিশাল,
২। মোঃ কলিমুল্ল্যা (৩৮); জেলা- মুন্সিগঞ্জ,
৩। কাওসার আহমেদ তানভীর (৩৫); পল্লবী ঢাকা,
৪। সোহাগ ঢালী (২০); জেলা- পটুয়াখালী,
৫। মোঃ হৃদয় হোসেন (২০); জেলা- সিরাজগঞ্জ,
৬। নিরব হোসেন (২০); জেলা- বরিশাল এবং
৭। মোঃ রনি (৩৩); জেলা- মুন্সিগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা ঢাকা মহানগরীর বিভিন্ন স্থান হতে মোবাইল চোর ও ছিনতাইকারীদের নিকট হতে স্বল্প মূল্যে মোবাইল ফোন ক্রয় করে পল্লবী এলাকায় উক্ত চোরাই ও ছিনতাইকৃত মোবাইলগুলো বিক্রয়ের চেষ্টা করছিলো।

উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে দন্ডবিধি ৪১৩/৩৪ ধারায় আইনানুগ ব্যবস্থা তথা মামলা রুজু প্রক্রিয়াধীন এবং অন্যান্য সহযোগীদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। ভবিষ্যতে এরূপ অসাধু চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর সাঁড়াশি অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!