1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
আমতলীতে ভন্ড কবিরাজের প্রেমের ফাঁদে পড়ে কিশোরী ধর্ষনের শিকার। র‌্যাবের হাতে ধর্ষক গ্রেফতার। - Madaripur Protidin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

আমতলীতে ভন্ড কবিরাজের প্রেমের ফাঁদে পড়ে কিশোরী ধর্ষনের শিকার। র‌্যাবের হাতে ধর্ষক গ্রেফতার।

  • প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর, ২০২০, ৫.৩৪ পিএম
  • ৭৫৮ জন পঠিত

অফিস রিপোর্টঃ আমতলীতে ভন্ড কবিরাজের প্রেমের ফাঁদে পড়ে কিশোরী ধর্ষনের শিকার হয়েছে। অতপর র‌্যাবের হাতে ধর্ষক কবিরাজ গ্রেফতার হয়েছে।
র‌্যাব-৮, পটুয়াখালী ক্যাম্প সুত্র জানায়, ২১ নভেম্বর ৪ ঘটিকার সময় বরগুনা জেলার আমতলী থানাধীন আমতলী মাজার রোড এলাকায় অভিযান চালিয়ে মোঃ মনসুর শিকদার নামের ঐ ভন্ড ধর্ষক কবিরাজ গ্রেফতার করেছে- র‌্যাব-৮ পটুয়াখালী । ধর্ষক মোঃ মনসুর শিকদার বরগুনা আমতলী উপজেলার কাঠালিয়া গ্রামের আঃ রব শিকদার ছেলে।। ভুক্তভোগীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার মায়ের অসুস্থতার কারণে ধৃত আসামী মোঃ মনসুর শিকদার তার মাকে কবিরাজী চিকিৎসা করতে গিয়ে তাদের পরিবারের সাথে পরিচয় ঘটে। সেই সূত্রে আসামী ভিক্টিমের সাথে কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ২৮মার্চ তার মাকে দেখতে যাওয়ার পথে সাহেববাড়ী বাস স্ট্যান্ডে নামলে আসামীর সাথে দেখা ও কথা হয়। আসামী কৌশলে ভুল বুঝিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ভন্ড কবিরাজের আত্মীয় বাড়ীতে নিয়ে দুই দিন রেখে তার ইচ্ছার বিরুদ্ধে কয়েক দফায় ধর্ষন করে। পরবর্তীতে সেখান থেকে নির্য়ে, আমতলী পৌরসভার৩নং ওয়ার্ডে সোবহানের টিনসেড বাসা বেশ কিছুদিন আটক রেখে তার ইচ্ছার বিরুদ্ধে আরো কয়েকবার শারিরীক সম্পর্ক করে। এরপর তার বড় বোন তাকে উদ্ধার করে নিয়ে আসে। গত ১৬ নভেম্বর একই পথে মাকে দেখতে যাওয়ার পথে সাহেববাড়ী বাস স্ট্যান্ডে নেমে গাড়ীতে উঠার অপেক্ষমান থাকায় ধৃত আসামী মনসুর তাকে একই কায়দায় ভুল বুঝিয়ে পূর্বের সোবহানের বাসায় নিয়ে দুইদিন আটক রেখে তার ইচ্ছার বিরুদ্ধে আরো কয়েকবার শারিরীক সম্পর্ক করে। পরবর্তীতে ভুক্তভোগী কৌশলে পালিয়ে চলে আসে এবং র‌্যাব পটুয়াখালীর সাহায্য প্রার্থনা করে। আসামী ভন্ড কবিরাজ খুবই দুর্দান্ত ও সন্ত্রাসী প্রকৃতির লোক। তার স্ত্রী ও সন্তান আছে। এইভাবে সে অনেক মেয়েদের সর্বনাশ করে আসছে বলে জানা যায়। তদপ্রেক্ষিতে ঐ নারী ভিকটিম আইনগত সহায়তা চেয়ে র‌্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের নিকট আবেদন করলে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত মোঃ মনসুর শিকদারকে আমতলী মাজার রোড থেকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোঃ মনসুর তালুকদার ঘটনার সাথে নিজের সংস্লিষ্টতার বিষয়ে স্বীকারোক্তি প্রদান করে। এ ব্যাপারে ঐ নারী ভিকটিমের বড় বোন বাদী হয়ে আমতলী থানায় একটি মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!