1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
সাভারে ১১৫২ লিটার চোলাই মদসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ - Madaripur Protidin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

সাভারে ১১৫২ লিটার চোলাই মদসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

  • প্রকাশিত : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০, ৮.২০ পিএম
  • ৭৯৮ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্ম-প্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মতো ঘৃণ্যতম অপরাধ নির্মূল ও রহস্য উদঘাটনের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
র‌্যাব-৪ সুত্র জানায়, ২৩ নভেম্বর গোপন সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার সাভার মডেল থানাধীন শ্যামলাসী কলাতিয়াপাড়া মাছের খামারে অভিযান পরিচালনা করে ৪৭ টি জারিক্যানে মোট ১১৫২ লিটার চোলাই মদ, চোলাই মদ তৈরীর জন্য বিশেষভাবে তৈরী নীল রংয়ের ০৩ টি ড্রাম, মদ তৈরিতে ব্যবহৃত ০৩ টি বড় সিলভারের পাতিল, মদ তৈরীতে ব্যবহৃত ০৬ টি গ্যাসের সিলিন্ডার, রেগুলেটর ও সাদা পাইপযুক্ত ০৩ টি গ্যাস বার্ণার, মদ ঢালার কাজে ব্যবহৃত সবুজ রংয়ের ০১ টি চুঙ্গা, চুলা ঘেরাও এর কাজে ব্যবহৃত নীল ও লাল খয়েরী রংয়ের ০১ টি প্লাষ্টিকের ত্রিপল ও খুটির কাজে ব্যবহৃত ০৫ টি বাঁশের লাঠিসহ পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ মানিক মিয়া (৪০) জেলা-নেত্রকোনা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!