1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার সাভার থেকে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ৪ প্রতারক গ্রেফতারঃ চাকরিপ্রার্থী ৮ ভুক্তভোগী উদ্ধার। - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

ঢাকার সাভার থেকে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ৪ প্রতারক গ্রেফতারঃ চাকরিপ্রার্থী ৮ ভুক্তভোগী উদ্ধার।

  • প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০, ৩.৪৮ পিএম
  • ৯২১ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাব-৪ ঢাকার সাভার থেকে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ৪ প্রতারক গ্রেফতারঃ চাকরিপ্রার্থী ৮ ভুক্তভোগী উদ্ধার।
র‌্যাব- সুত্র জানায়, এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। সাম্প্রতিককালে কিছু সুযোগ সন্ধানী অসাধু প্রতারক চক্র প্রতারণার বিভিন্ন ফাঁদ যেমন চাকরি দেয়ার নামে নিত্য নতুন কৌশল ব্যবহার করে বিভিন্ন শ্রেণির সাধারণ জনগণের সরলতার সুযোগ নিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা যার ফলশ্রুতিতে প্রতারণার মাত্রা বৃদ্ধি ও ভুক্তভোগীর আর্থিক ক্ষতির পাশাপাশি তৈরী হচ্ছে সামাজিক অস্থিরতা। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি এসব প্রতারক চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা তৎপর।

এরই ধারাবাহিকতায় ২৪নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, ঢাকা জেলার সাভার থানাধীন এলাকায় “আল হামি সিকিউরিটি লিমিটেড” নামক একটি ভুয়া কোম্পানি সাধারণ জনগণের কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী দেওয়ার নামে প্রতারণার ফাঁদে ফেলে আনুমানিক ৫০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি বিশেষ আভিযানিক দল ঢাকা জেলার সাভার থানাধীন ডগর মোড়া এলাকায় “আল হামি সিকিউরিটি লিমিটেড” নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ভুয়া চাকুরীদাতা প্রতারক চক্রের ৪ সক্রিয় সদস্য-

১। নুসরাত জাহান সিনথিয়া (২১), জেলা- বরগুনা
২। মোঃ আমিরল ইসলাম (৪০), জেলা-ঝিনাইদহ
৩। মোঃ ফাহিম রহমান (২২), জেলা- জামালপুর
৪। মোঃ দুলাল মিয়া (২৮), জেলা- জামালপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে ০১টি ল্যাপটপ, ৪টি নিয়োগ বিজ্ঞপ্তি ফরম, ৪০টি চাকুরীর ভর্তি ফরম, ১০টি চাকুরীর আবেদন ও ভর্তির ফরম, ৭টি যোগদান পত্র, ৩টি আবেদনপত্র, ৭টি অঙ্গীকারনামা, ৪টি চাকরিপ্রার্থীর জীবন বৃত্তান্ত ফরম, ৭টি রেজিস্টার খাতা, ১টি রিসিপশন স্টিকার, ১টি কোম্পানির স্টিকার, ২টি টাকা জমার রশিদ, ৬টি মোবাইল সেট, ১টি প্রাইভেট কার ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা “আল হামি সিকিউরিটি কোম্পানি” নামে একটি ভুয়া অফিস খুলে দীর্ঘদিন ধরে বিভিন্ন বয়সের বেকার লোকদের থেকে ব্যাংক, অফিস, এটিএম বুথ, হাসপাতাল, এসি মার্কেট, চাইনিজ রেস্টুরেন্ট, শো-রুম, এ্যাপার্টমেন্ট হাউজ, গার্মেন্টস ইত্যাদি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড এর চাকরি দেয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণা করে আসছিলো। এছাড়াও তারা অফিস সুপারভাইজার, সহ: সুপারভাইজার, শো-রুমের গার্ড, সাধারণ গার্ড, কেয়ারটেকার, স্পেশাল নিরাপত্তাকর্মী, রিক্রুটিং মেয়ে, পিয়ন ইত্যাদি বিভিন্ন পদে চাকরি দেবার প্রলোভন দেখিয়ে সহজ-সরল, অসহায়, বেকার, স্বল্প শিক্ষিত নারী – পুরুষ এবং চাকরি থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিদেরকে প্রতারিত করে আসছিলো। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতেও এইরুপ অসাধু চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!