1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে প্রতিদিন সন্ধ্যা ৭টার পর অভিভাবক ছাড়া কোনো শিক্ষার্থী বা উঠতি বয়সী ছেলেরা বাড়ির বাইরে বের হতে পারবে না   - Madaripur Protidin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে প্রতিদিন সন্ধ্যা ৭টার পর অভিভাবক ছাড়া কোনো শিক্ষার্থী বা উঠতি বয়সী ছেলেরা বাড়ির বাইরে বের হতে পারবে না  

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০, ১২.৪২ এএম
  • ৮৩৬ জন পঠিত

টেকেরহাট(মাদারীপুর)সংবাদদাতা।মাদারীপুরে প্রতিদিন সন্ধ্যা ৭টার পর অভিভাবক ছাড়া কোনো শিক্ষার্থী বা উঠতি বয়সী ছেলেরা বাড়ির বাইরে বের হতে পারবে না এবং চায়ের দোকানগুলোতে কোনো টিভি রাখা যাবে না   

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন মঙ্গলবার সন্ধ্যায় শিবচর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, গণ্যমাণ্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এ সময় জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, বর্তমান দেশব্যাপী করোনা পরিস্থিতি, কিশোর গ্যাং তৈরি হয়েছে, ধর্ষণ, নারী নির্যাতনসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে আমরা কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো সন্ধ্যা ৭টার পরে কোনো শিক্ষার্থী বা উঠতি বয়সী ছেলেরা বাড়ির বাইরে যেতে পারবে না। যদি একান্তই প্রয়োজন হয় তাহলে অভিভাবকের সঙ্গে নিয়ে বের হতে পারবে।

এছাড়াও বিভিন্ন চায়ের দোকানে অধিক রাত পর্যন্ত টিভি চলে। আর সেই সঙ্গে দোকানগুলোতে আড্ডা জমে ওঠে । এ আড্ডাতে বয়স্কদের চেয়ে তরুণ ও উঠতি বয়সের যুবকদেরই বেশিবসে থাকতে দেখা যায়। চায়ের দোকানে টিভি দেখে চা পান করতে করতে শিক্ষার্থীরা অধিক রাত পর্যন্ত বাড়ির বাইরেই সময় পার করছে। এতে শিক্ষার্থীদের লেখাপড়া চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।   অধিক রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকার কারণে অনেক শিক্ষার্থীই মাদকের প্রতি ঝুঁকে পড়ছে।তারা দিন দিন মাদকাসক্ত হয়ে পড়ে জুয়া খেলাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত হচ্ছে । এ ছাড়া যারা বয়স্ক যারা রয়েছেন তারাও কিন্তু অধিক রাতে বাড়ি ফেরার কারণে নিজের সন্তানের লেখাপড়ার কোনো খোঁজখবর নিতে পারছেনে না।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!