1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তিনজনের মৃত্যু । - Madaripur Protidin
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মুকসুদপরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তিনজনের মৃত্যু ।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০, ১০.১২ এএম
  • ৬৯৬ জন পঠিত

রাজৈর প্রতিনিধি।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামে গত সোমবার সকালে (২৩-১১-২০) এলাকায় প্রভাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে । নিহতরা হলো রাঘদী গ্রামের মৃত জলিল শেখের ছেলে কালাম শেখ (২৫), দাসেরকান্দী গ্রামের মোসলেস ফকিরের ছেলে কালাই ফকির (৪৫) ও শ্রীযুতপুর গ্রামের করিম মোল্লার ছেলে সাহিদ মোল্যা (৪০) ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত সোমবার (২৩-১১-২০) সকাল ৮টার দিকে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামে উক্ত ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুলের সমর্থকদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের প্রায় ২০জন আহত হয়। প্রতিপক্ষের হাতে গুরুতর আহত কালাম শেখকে (২৫) ওইদিন রাজৈর হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
এ ঘটনায় আহত কালাই ফকির ও সাহিদ মোল্লাসহ ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় কালাই ফকির (৪৫) ও রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাহিদ মোল্লার (৪০) মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঐসব এলাকায় ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

ওসি আবু বকর মিয়া জানান, উপজেলার রাঘদী ইউনিয়নে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!