1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প কর্তৃক মাদারীপুর সদর হতে গাঁজার গাছসহ ০১ জন গাঁজা চাষী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার।  - Madaripur Protidin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প কর্তৃক মাদারীপুর সদর হতে গাঁজার গাছসহ ০১ জন গাঁজা চাষী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার। 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০, ৫.৪৪ পিএম
  • ৯৩২ জন পঠিত
র‌্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদারীপুর জেলার সদর থানাধীন দত্তকেন্দুয়া গ্রামস্থ জনৈক বিধান পইস্তা নামক এক ব্যক্তি তার বসত বাড়ী সংলগ্ন পুকুরের পাশে মাদকদ্রব্য গাঁজা চাষের কার্যক্রম চালিয়ে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে ২৫ নভেম্বর ২০২০ইং তারিখ ২২.৪০ ঘটিকার সময় মাদারীপুর জেলার সদর থানাধীন দত্তকেন্দুয়া গ্রামে এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য গাঁজা চাষী বিধান পইস্তা(৪২), পিতাঃ মৃত পূর্ণ পইস্তা, সাং-দত্তকেন্দুয়া, থানাঃ মাদারীপুর সদর, জেলাঃ মাদারীপুরকে আটক করেন। এসময় আটককৃত আসামীর বসত বাড়ী সংলগ্ন পুকুরের পশ্চিম পাশে তল্লাশী করে প্রায় ১৫ ফুট দৈর্ঘ্যরে ৩ কেজি ৭৫০ গ্রাম ওজনের ০২টি (তাজা) গাঁজা গাছ  উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার গাঁজা চাষী ও মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ তার নিজ বসত বাড়ীর আশ পাশ এলাকায় অবৈধ ভাবে বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা চাষ ও বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছিল। ধৃত আসামীকে উদ্ধারকৃত গাঁজা গাছসহ মাদারীপুর জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এসংক্রান্তে মাদারীপুর জেলার সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!