1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি শ্রমিক, অস্বচ্ছল, অভাবগ্রস্থদের মাঝে মাস্ক পৌঁছে দিচ্ছে র‌্যাব-৪। - Madaripur Protidin
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি শ্রমিক, অস্বচ্ছল, অভাবগ্রস্থদের মাঝে মাস্ক পৌঁছে দিচ্ছে র‌্যাব-৪।

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০, ১১.৩৯ এএম
  • ৮১৬ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের বিভিন্ন অপরাধের রহস্য উদ্ঘাটন, অপহৃত ভিকটিম উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার, আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সমাজের বিভিন্ন স্তরের সুবিধা বঞ্চিত ও দুঃস্থ মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও বিভিন ধরনের প্রাকৃতিক দূর্যোগ, মহামারীসহ যেকোন দূর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলায় র‌্যাব-৪ জন সচেতনতামূলক কাজ করে আসছে।
বর্তমান সময়ে মহামারী রূপধারণকারী চলমান সংক্রমণ ব্যাধি করোনা ভাইরাস (কোভিড-১৯) বিস্তার প্রতিরোধে নিরাপত্তাও সচেতনতা বৃদ্ধি, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় নিশ্চিত করণে করনীয় সম্পর্কে প্রচারণা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবি করা খার নিমিত্তে রোবাস্ট পেট্রোলিং পরিচালনার পাশাপাশি মানবিক সহযোগী তার হাত বাড়িয়েছেন র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি, মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএমসহ র‌্যাব-৪ এর সকল সদস্য বৃন্দ।
এরই ধারাবাহিকতায় কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ বিস্তার প্রতিরোধে র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান এর নেতৃত্বে ২৬ নভেম্বর, মিরপুর মডেল থানাধীন দারুসসালাম রোডস্থ এলাকায় বৈশ্বিক করোনা মহামারীর ২য় ঢেউ এরহাত থেকে জন সাধারণকে রক্ষার জন্য মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মেনে চলা ও জনসচেতনতা বৃদ্ধিকল্পে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইলকোর্টে মাস্ক পরিধান না করার জন্য ১২ জন’কে অর্থদন্ড প্রদান করা হয় এবং একই সাথে ২০০০ জন দিনমজুর ও রিক্সা চালকের মাঝে মাস্ক বিতরণ করে তাদেরকে সতর্ক করা হয়। করোনাকালীন সময়ে এরুপ জনসচেতনতামূলক কর্মসূচী, সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি কঠোর ভাবে প্রতিপালনে র‌্যাব-৪ এরঅভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!