1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
গজারিয়া থেকে র‌্যাব-৪ এর অভিযানে অস্ত্র ও গুলিসহ ১ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

গজারিয়া থেকে র‌্যাব-৪ এর অভিযানে অস্ত্র ও গুলিসহ ১ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার।

  • প্রকাশিত : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০, ৫.৪৬ পিএম
  • ৭৫৪ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি অস্ত্র ব্যবসায়ীদের গ্রেফতারসহ ছিনতাই ও অপহরণ চক্র থেকে সাধারণ জনগণকে রক্ষা করার জন্য র‌্যাব সদা তৎপর।

র‌্যাব সুত্র জানায়, ২৯ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত গজারিয়া থানাধীন মাথাভাংগা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০১ রাউন্ড গুলি এবং ১৫০ পিস ইয়াবা এবং ০২ মোবাইলসহ অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ মোস্তফা মিয়া(৩৩), জেলা- মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ মোস্তাফা মিয়া অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলো। আসামী মূলত অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কোন কথা বলতে সাহস করত না এবং কেউ তার বিরুদ্ধে কোন অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!