1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় মামলা । ইউপি চেয়ারম্যানসহ ৬৫ জন স্বেচ্ছায় আদালতে আত্নসমর্পন । - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

মুকসুদপুরে সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় মামলা । ইউপি চেয়ারম্যানসহ ৬৫ জন স্বেচ্ছায় আদালতে আত্নসমর্পন ।

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০, ৭.২২ পিএম
  • ৮৭৮ জন পঠিত

মুকসুদপুরে সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় মামলা । ইউপি চেয়ারম্যানসহ ৬৫ জন স্বেচ্ছায় আদালতে আত্নসমর্পন
টেকেরহাট ও মুকসুদপুর সংবাদদাতাঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামে গত সোমবার সকালে (২৩-১১-২০) এলাকায় প্রভাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় রোববার (২৯ নভেন্বর) সকালে এবাদুল ফকির বাদি হয়ে ৮৪ জনের নাম উল্লেখ ও ১০/১৫ জনকে অজ্ঞাত করে তিন হত্যায় একটি হত্যা মামলা দায়ের হয় । এ হত্যাকান্ড মামলার ৩নং আসামী ইউপি চেয়ারম্যান আলমগীর শেখ (৪৫) সহ ৬৫ জন আসামী মঙ্গলবার গোপালগঞ্জ নিু আদালতে স্বেচ্ছায় আত্নসমর্পন করে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছে । এ তথ্য নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া ।

উল্লেখ্য গত সোমবার (২৩-১১-২০) সকাল ৮টার দিকে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামে উক্ত ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুলের সমর্থকদের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ২০জন আহত হয়। প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে গুরুতর আহত কালাম শেখকে (২৫) ওইদিন রাজৈর হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
এ ঘটনায় আহত কালাই ফকির ও সাহিদ মোল্লাসহ ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় কালাই ফকির (৪৫) ও রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাহিদ মোল্লার (৪০) মৃত্যু হয়। এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় দফায় দফায় বাড়িঘর ব্যাপক ভাংচুর ও ভয়াবহ লুটপাটের ঘটনা ঘটে । পুলিশ দাঙ্গা হাঙ্গামা প্রতিহত করতে গেলে সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ আবুল বাসার ও এসআই সালামসহ ৬জন পুলিশ আহত হয় ।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া বলেন, উপজেলার রাঘদী ইউনিয়নে সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় হত্যা মামলার ৬৫জন আসামী মঙ্গলবার গোপালগঞ্জ নিু আদালতে আত্নসমর্পন করলে আদালত তাদের নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!