1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বৃটিশ আমলের ম্যাগনেটিক পিলার দিয়ে অভিনব প্রতারণা করতে গিয়ে অবশেষে র‌্যাবের হাতে আটক। - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

বৃটিশ আমলের ম্যাগনেটিক পিলার দিয়ে অভিনব প্রতারণা করতে গিয়ে অবশেষে র‌্যাবের হাতে আটক।

  • প্রকাশিত : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০, ৭.১৯ পিএম
  • ৯৪৬ জন পঠিত

অফিস রিপোর্টঃ বৃটিশ আমলের ম্যাগনেটিক পিলার দিয়ে অভিনব প্রতারণা করতে গিয়ে অবশেষে র‌্যাবের হাতে আটক হয়েছে প্রতারক লিখন শিকদার।
র‌্যাব সুত্র জানায়, ৩০ নভেম্বর পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন উত্তর পানপট্টি এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে মোঃ লিখন শিকদার (২৪) নামে ম্যাগনেট পিলার প্রতারণা চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে একটি পিলার জব্দ করা হয়। গ্রেফতারকৃত মোঃ লিখন শিকদার, পিতা মোঃ হালিম শিকদার এর বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন পানপট্টি গ্রামে। উল্লেখ থাকে যে, আসামী মোঃ লিখন পটুয়াখালীতে দীর্ঘদিন ধরে এই ম্যাগনেট দিয়ে প্রতারণা কের আসছিল। কথিত আছে এই পিলার একটি অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন চুম্বক যা তৈরি করা হয়েছে বৃটিশ আমলে। এই পিলারের গায়ে খোদাই করে লেখা আছে “ ইষ্ট ইন্ডিয়া কোম্পানী ১৮১৮”। প্রচলিত আছে একটি পিলারের মূল্য কোটি টাকার উপরে। তারা দেশের বিভিন্ন প্রান্ত হতে বড় ব্যবসায়ীদের কৌশলে নিজ এলাকায় নিয়ে আসে। হ্যান্ড গ্লাভস, চশমাসহ বিভিন্ন বেশ ধারণ করে আকর্ষণীয় সব কৌশলে প্রমান করার চেষ্টা করে এটি অনেক ক্ষমতা সম্পন্ন। কখনো পিলারকে পানিতে ছেড়ে দিয়ে, ফয়েল পেপারে বা টেপ দিয়ে মুড়িয়ে, কখনো বা বালতিতে রাখে। কিন্তু পিলার উদ্ধারের পর স্থানীয় স্বর্ণকারের মাধ্যমে র‌্যাব নিশ্চিত হয় যে এটি পিতলের তৈরি এবং খুব বেশি দিন আগের নয়। এটি একটি ধাতব দ্রব্য মাত্র যার কোন অলৌকিক চুম্বকীয় ক্ষমতা নেই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড়, বড় ব্যবসায়ীরা এই পিলার প্রতারণা চক্রের ফাঁদে পা দিয়ে লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন, সর্বস্ব হারিয়েছে অনেক সাধারণ মানুষ। এরই প্রেক্ষিতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি চৌকস দল পটুয়াখালী র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে মোঃ লিখন শিকদারকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী তার অপরাধ স্বীকার করে এবং তার নামে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা হয়েছে। আসামীকে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!