1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
সাভার থেকে ১ টি ট্রাকে ৮,৫০০ কেজি চোরাই ইলেকট্রিক তারসহ চোরাকারবারি সিন্ডিকেটের ৩ সদস্য গ্রেফতার। - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

সাভার থেকে ১ টি ট্রাকে ৮,৫০০ কেজি চোরাই ইলেকট্রিক তারসহ চোরাকারবারি সিন্ডিকেটের ৩ সদস্য গ্রেফতার।

  • প্রকাশিত : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০, ৭.৪৪ পিএম
  • ৭৩৫ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাদাবাজী, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মতো ঘৃণ্যতম অপরাধ নির্মূল ও সেগুলোর রহস্য উদঘাটনের পাশাপাশি চোরাই কারবারি বন্ধের লক্ষ্যে চোর ও ছিনতাই চক্র গ্রেফতার ও তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট।
র‌্যাব ৩০ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কিছু অসাধু লোক চোরাই ইলেকট্রিক তার বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা জেলার সাভার থানাধীন মধুমতি মডেল টাউনের নিকট অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১ টি পরিবহন ট্রাকে ৮,৫০০ কেজি চোরাই ইলেকট্রিক তার, ৪ টি কাটার এবং ১ টি ওয়েট মেশিন উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলোঃ
১। মোঃ এমদাদুল ইসলাম (৩৬), জেলা-গাজীপুর,
২। মোঃ নাসির (২৬), জেলা-পাবনা এবং
৩। মোঃ লোকমান হোসেন (৫৩), জেলা- ভোলা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা তাদের অপরাধের বিষয় স্বীকার করার পাশাপাশি জানায় যে, দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থান হতে ইলেকট্রিক তার চুরি করে সাভার সহ ঢাকা জেলার অন্যান্য স্থানে স্বল্প মূল্যে বিক্রয় করে আসছিলো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!