1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈর পৌর নির্বাচন সংবাদ সম্মেলন করে নৌকা প্রতিকের প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষনা ও ৪ বিদ্রোহী আওয়ামীলীগ নেতাকে সাময়িক বহিস্কার । - Madaripur Protidin
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

রাজৈর পৌর নির্বাচন সংবাদ সম্মেলন করে নৌকা প্রতিকের প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষনা ও ৪ বিদ্রোহী আওয়ামীলীগ নেতাকে সাময়িক বহিস্কার ।

  • প্রকাশিত : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০, ৬.৪০ পিএম
  • ৭৪৬ জন পঠিত

রাজৈর প্রতিনিধি।
সংবাদ সম্মেলন করে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষনার পর একই অনুষ্ঠানে ৪ বিদ্রোহী আওয়ামীলীগ নেতাকে সাময়িক বহিস্কার করেছে জেলা আওয়ামীলীগ। শনিবার (৫-১২-২০)রাজৈর উপজেলা আওয়ামীলীগের দলীয় অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । জেলা আওয়ামীরীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার সভাপতিত্বে নির্বাচনী ইশতেহার পাঠ করে শোনান আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও প্রভাষক নাজমা রশীদ । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট সুজীত চ্যাটার্জি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান গোলাম মাওলা, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও সাংবাদিক গোলাম মাওলা আকন্দ, উপজেলা বাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, উপজেলা আওয়ামলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জমির উদ্দিন খান, মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখ, রাজৈর প্রেসক্লাব সভাপতি খোন্দকার আবদুল মতিন প্রমুখ ।
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নাজমা রশীদ রাজৈর পৌরসভাকে তৃতীয় শ্রেনী থেকে প্রথম শ্রেনীর পৌরসভায় রুপান্তরিত করার লক্ষ্যে কাজ করা, শিশু পার্ক ও বিনোদন কেন্দ্র স্থাপন, পৌর এলাকাকে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সূশীল সমাজকে সাথে নিয়ে সম্পূর্ন বাল্যবিবাহ ও মাদক মুক্ত করাসহ অর্ধাশতাধিক ইশতেহার ঘোষনা করেন। একই সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগ ৪ বিদ্রোহী আওয়ামীলীগ নেতাকে সাময়িক বহিস্কারের ঘোষনা দেন । সাময়িক বহিস্কৃতরা হলেন- সংগঠন বিরোধী ও দলীয় শৃংখলা ভঙ্গ করে নিজের মেয়ে মেয়রপ্রার্থী গোপা শারমিনকে সমর্থন করায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেব মিয়া, সংগঠন বিরোধী ও দলীয় শৃংখলা ভঙ্গ করে মেয়র প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান বক্কার, একই কারনে সাবেক স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ও বর্তমান মেয়র শামীম নেওয়াজ, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক গোপা শারমিন । এ ছাড়াও সংগঠন বিরোধী ও দলীয় শৃংখলা ভঙ্গ করায় যুবলীগের আহবায়ক রেদওয়ানুল হক রিজন ও শ্রমিক লীগের সভাপতি সাহাবুদ্দিন সাহাকে কারন দর্শানো নোটিশ দেয়া হয়েছে ।

রিটানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, রাজৈর পৌর নির্বাচনে ৭ জন মেয়র পদে , সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন এবং ৩২ জন সাধারন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দিতা করছেন। ৭জন মেয়র পদে প্রতিদন্দীর মধ্যে একজন বিএনপি দলীয়। এখন পর্যন্ত সবকিছুই ঠিক ভাবে চলছে। এবারই প্রথম ইভিএমএ ভোট গ্রহন হবে। আশাকরি সুষ্ঠভাবে ভোট গ্রহন করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!